নেতিয়ে যাওয়া বিস্কুট মচমচে করবেন কীভাবে?

জীবনযাপন ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ১১:২১আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:২১

বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় নেতিয়ে যেতে পারে বিস্কুট। ঠিক মতো বয়ামের ঢাকনা না লাগানোর কারণেও বিস্কুট নরম হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়তে পারে। নেতিয়ে যাওয়া বিস্কুট আগের মতো মচমচে করে ফেলতে পারেন সহজেই। জেনে নিন কীভাবে করবেন।

 

ওভেনের সাহায্যে

একটি ছড়ানো প্লেটে বিস্কুটগুলো নিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিন ৩ থেকে ৪ মিনিটের জন্য। ওভেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বের করবেন না। কিছুক্ষণ রেখে তারপর বের করুন। দারুণ মচমচে হবে বিস্কুট।

চুলার সাহায্যে

যদি ওভেন না থাকে তাহলে চুলাতেই মচমচে করে ফেলতে পারেন বিস্কুট। এজন্য একটি কড়াই বসান মিডিয়াম আঁচে। ৩ কাপ লবণ অথবা বালি দিন কড়াইয়ে। বালি বা লবণ গরম হওয়ার উপর বিস্কুটসহ প্লেট বসিয়ে দিন এর উপরে। কড়াই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট পর চুলা বন্ধ করে আরও দুই মিনিট রেখে দিন চুলায়।

বিস্কুট সংরক্ষণের কিছু টিপস

  • বয়ামে বিস্কুট রাখার আগে শুকনা টিস্যু বিছিয়ে নিন নিচে। বিস্কুট রাখার পর ঢাকনা লাগানোর আগে উপরের অংশেও আরেক টুকরা টিস্যু বিছান। শক্ত করে আটকে দিন বয়ামের ঢাকনা। টিস্যু শোষণ করে নেবে বাতাসের ময়েশ্চার।
  • ফ্রিজে রাখতে পারেন বিস্কুট। ছোট জিপলক ব্যাগে একটি বা দুটি বিস্কুট রেখে মুখ বন্ধ করে দিন ব্যাগের। ভেতরে যেন কোনও ধরনের বাতাস না থাকে। এবার একটি মুখবন্ধ বয়াম বা বাটিতে জিপলক ব্যাগগুলো রেখে ফ্রিজে রেখে দিন। স্বাদ অটুট থাকবে বিস্কুটের।
  • একটি ছোট কাপড়ের ব্যাগে বেকিং সোডা নিয়ে বিস্কুটের বয়ামে রেখে দিতে পারেন। মচমচে থাকবে বিস্কুট।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম