রেসিপি: কাসুন্দি দিয়ে বেগুন

জীবনযাপন ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ১৪:৫২আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৪:৫২

আমিষ খেতে খেতে স্বাদে একঘেয়েমি চলে আসলে মজাদার এই নিরামিষ আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাতের পাশাপাশি খিচুড়ি দিয়েও খেতে অসাধারণ বেগুন-কাসুন্দি। জেনে নিন রেসিপি।

দুটি বেগুন ধুয়ে টুকরা করে কেটে লবণ-হলুদ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ। সরিষার তেল গরম করে ভেজে নিন বেগুনের দুইদিক। আরেকটি প্যানে সরিষার তেল গরম করে ১ চা চামচ কালোজিরা ও কয়েকটি শুকনা মরিচ দিন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ১ চা চামচ আদা-রসুন বাটা ও ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিন। অল্প পানি দিয়ে কষান মসলা। তেল ভেসে উঠলে ভেজে রাখা বেগুন দিন। আরও কিছুটা পানি দিয়ে ঢেকে দিন। খুব বেশি পানি দেবেন না। পানি শুকিয়ে আসলে ২ টেবিল চামচ কাসুন্দি দিয়ে নেড়ে নিন। নামানোর আগে উপর থেকে কিছুটা সরিষার তেল ঢেলে দিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম