ড্রাই কেক বানিয়ে ফেলুন ঘরেই

জীবনযাপন ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ২২:২০আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২২:২০

মজাদার ড্রাই কেক বানিয়ে ফেলা বেশ সহজ। কেক টোস্ট করে বা ডাবল বেক করে মুচমুচে করে নিলেই হয়ে যাবে ড্ৰাই কেক। জেনে নিন রেসিপি।

তিনটি ডিম ও আধা কাপ চিনি বিট করুন যতক্ষণ না পর্যন্ত ফোম তৈরি হয়। ডিম চিনির মিশ্রণ যখন দইয়ের মতো ঘন ও সাদাটে হয়ে আসবে, তখন আধা কাপ বাটার ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে ফেটে নিন। ১ কাপ ময়দা ও দেড় চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে চালনির সাহায্যে চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিন। ধীরে ধীরে নেড়ে ব্যাটার তৈরি করুন।

কেকের মোল্ডে তেল/বাটার ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিন। কেকের মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিটেড ওভেনে ৩৫-৪০ মিনিট বেক করুন। ৩৫ মিনিট পরে ওভেন খুলে কেকের মাঝখানে একটা টুথপিক গেঁথে দেখবেন। যদি টুথপিক কিছু লেগে না থাকে, তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে।

কেক কিছুটা ঠান্ডা হওয়ার পর পছন্দ মতো সাইজে স্লাইস করে নিন। একটা বেকিং ট্রেতে কাটা টুকরোগুলো পাশাপাশি বসিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করুন। ওভেন থেকে ট্রে বের করে প্রতিটা কেকের টুকরো উল্টে দিয়ে আবারো ১৫ মিনিট বেক করে নিন। এই সময়ের মধ্যে টুকরো করে কাটা কেকের দুইপাশে সুন্দর সোনালি রঙ চলে আসবে। ভেতর থেকেও হয়ে যাবে মচমচে।

ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিন। মুখবন্ধ বয়ামে রেখে মাসজুড়ে খেতে পারবেন।

রেসিপি ও ছবি: আয়েশা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম