বাসন থেকে পেঁয়াজের গন্ধ দূর করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১০ জুলাই ২০২৩, ১৬:৩৫আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:৩৫

অশ্রুসিক্ত চোখের পাশাপাশি পেঁয়াজ দিয়ে রান্না করার আরেক বিড়ম্বনা হচ্ছে এর গন্ধ। পেঁয়াজের গন্ধ হাতের পাশাপাশি রয়ে যায় বাসন, বটি, ছুরি ও চপিং বোর্ডে। আবার পেঁয়াজ ছাড়া রান্না করা বলতে গেলে অসম্ভব। তবে কিছু কৌশল অনুসরণ করে বাসন থেকে সহজেই পেঁয়াজের গন্ধ দূর করতে পারবেন। জেনে নিন টিপস।

  • বাসনে খানিকটা পানি দিয়ে বেকিং সোডা ছিটিয়ে দিন। কয়েক মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন।
  • লেবুর অ্যাসিডিক উপাদান পেঁয়াজসহ অন্যান্য তীব্র গন্ধ দূর করতে পারে। সরাসরি বাসন লেবু-পানি দিয়ে পূর্ণ করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। পাত্রে লেবুর খোসা ঘষলেও উপকার পাবেন।
  • বাসন পরিষ্কার করে ধুয়ে নিন। এর মধ্যে ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানিক অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • পেঁয়াজের গন্ধ দূর করার পাশাপাশি দারুচিনিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য জীবাণু দূর করতেও সাহায্য করবে। পাত্রে কয়েক স্টিক দারুচিনি ও পানি একসঙ্গে সেদ্ধ করুন। গন্ধ দূর হবে।
  • বাসনে পর্যাপ্ত পানি ঢালুন। পানিতে কফি পাউডার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।

তথ্য: এনডিটিভি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম