ঘর মশামুক্ত রাখার ৭ উপায়

জীবনযাপন ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১৭:২৮আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:২৮

ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এই অবস্থায় নিরাপদ থাকতে ঘর মশামুক্ত রাখার কোনও বিকল্প নেই। মশা মারার স্প্রে কিংবা ওষুধ সাময়িক সময়ের জন্য কাজ করলেও সময় গড়াতে না গড়াতেই আবারও ফিরে আসে মশা। ঘর থেকে মশা দূর করতে তাই কৌশলী হতে হবে।

 

১। ঘরে পানি জমতে দেবেন না

যতই মশা মারার ওষুধ ব্যবহার করেন না কেন, ঘরে বা বারান্দায় পানি জমে থাকলে মশার প্রকোপ ঠেকানো যাবে না। কাচের বড় জারে পানিভর্তি করে গাছ লাগিয়েছেন? সেই পানিকেই হয়তো মশা তার প্রজননের জায়গা হিসেবে বেছে নিয়েছে। এই মৌসুমে পানিতে গাছ না রাখলেই ভালো করবেন। বারান্দার টবেও যেন পানি জমে না থাকে।

২। সন্ধ্যায় ও ভোরে জানালা-দরজা বন্ধ রাখুন

সন্ধ্যার সময় দলে দলে মশারা ঢোকে ঘরে। ভোরের আলো ফোটার সময়ও মশার উপদ্রব বেড়ে যায়। এই দুই সময়ে তাই জানালা-দরজা খুলবেন না।  

৩। ঘরের আনাচে কানাচে পরিষ্কার রাখুন

শিশুর খেলনা স্তুপ হয়ে আছে ঘরের কোণে? মশার আবাসস্থল হয়তো এটাই। দিনের বেলা এই স্তুপে মশা লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে কামড় বসায়। এই ধরনের স্তুপ পরিষ্কার করে ফেলতে ভুলবেন না তাই।

৪। জানালা ও বারান্দায় নেট লাগান

মশার ভয়ে সবসময় জানালা-দরজা বন্ধ করে রাখলে ঘরের বাতাস চলাচলও বন্ধ হয়ে যাবে। তাই জানালা ও বারান্দায় সূক্ষ্ম ছিদ্রওয়ালা নেট লাগিয়ে দিন। এতে মশা ঢুকতে পারবে না ঘরে, আবার বাতাস চলাচলও হবে ঠিকঠাক।

৫। লিফট থেকে মশা বাসায় ঢুকে পড়ছে না তো?

ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, কিন্তু লিফটে চড়ে মশা ঠিকই চলে এলো বাসায়! অনেক সময় উঁচুতলায় থাকলেও এই কারণে মশামুক্ত থাকা সম্ভব হয় না। লিফটে মশা তাড়ানোর স্প্রে করুন নির্দিষ্ট সময় পরপর। সিঁড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

৬। কর্পূর হতে পারে সমাধান

ঘর প্রাকৃতিক উপায়ে মশামুক্ত রাখতে কর্পূর বেশ কার্যকর। সকালে ও সন্ধ্যায় কর্পূরের ধোঁয়া ছড়িএয় দিতে পারেন ঘরের কোণে কোণে। মশা দূর হয়ে যাবে। কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে রেখে দিলেও কাজ হবে।

৭। মশারোধী গাছ লাগান

রিডার্স ডাইজেস্টে প্রকাশিত তথ্য মতে, কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙিনায় বা ঘরের ভেতর।

জেনে নিন

  • অডোমস বা মশারোধী লোশন ব্যবহার করতে পারেন ত্বকে। ৮ ঘণ্টা পর্যন্ত মশা থেকে সুরক্ষা দেবে একগুলো।
  • কালো বা গাঢ় রঙের পোশাকে মশা বেশি আকৃষ্ট হয়। তাই হালকা রঙের পোশাক পরুন।
  • কিছু গবেষণা বলছে, ল্যাভেন্ডারের সুগন্ধ আছে এমন মোম জ্বালালে মশা দূর হয়।
  • ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙিয়ে নেবেন।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম