মসলা হিসেবে আদার ব্যবহার তো রয়েছেই। আবার হঠাৎ গলা খুসখুসে আরাম পেতেও এক টুকরো আদার বিকল্প নেই। আদা মিশিয়ে তৈরি করে ফেলা যায় উপকারী ভেষজ চা। আদা যেন দ্রুত শুকিয়ে না যায় সেজন্য বাজার থেকে কিনে আনার পর সঠিক উপায়ে সংরক্ষণ জরুরি। জেনে নিন টিপস।
১। প্রথমে আদা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন, তারপর পেপার টাওয়েলে মুড়ে একটি বায়ুরোধী বক্সে সংরক্ষণ করুন। কোনও ধরনের আর্দ্রতা বা বাতাস এড়াতে বাটি ফ্রিজে রাখুন।
২। ভিনেগারের সাহায্যে সংরক্ষণ করতে পারেন আদা। টাটকা আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। পর্যাপ্ত পরিমাণ ভিনেগারসহ একটি পাত্রে সংরক্ষণ করুন আদার টুকরো। এছাড়া লেবুর রস বা যেকোনো অ্যাসিডিক তরল ব্যবহার করেও সংরক্ষণ করতে পারেন আদা। এই প্রক্রিয়া ব্যাকটেরিয়া, জীবাণু এবং অন্যান্য ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলতে সাহায্য করে।
৩। আস্ত আদা সংরক্ষণ করতে চাইলে ফয়েল পেপারে মুড়ে জিপলক ব্যাগে আটকে ডিপ ফ্রিজে রেখে দিন।
৪। আদার পেস্ট বানিয়ে সংরক্ষণ করুন। আদা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে খানিকটা লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্বাদ অটুট রাখতে পেস্টটিকে বায়ুরোধী পাত্রে ফ্রিজারে সংরক্ষণ করুন।
৫। আদা শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন। আদার খোসা ছাড়িতে পেপার টাওয়েলের সাহায্যে অতিরিক্ত পানি শুকিয়ে নিন। এবার বেক করুন না শুকানো পর্যন্ত। আদা কুচি করে ব্লেন্ড করে তৈরি করুন পাউডার।
৬। কাগজের ব্যাগে আদা রাখতে পারেন। দোকান থেকে কেনার পর কাগজের ব্যাগে মুড়ে আদা রেখে দিন। দীর্ঘক্ষণ তা ঠিক থাকবে।
৭। আদা কুচিয়ে রাখতে পারেন। এজন্য একটি ছড়ানো ট্রেতে বেকিং পেপার বসিয়ে অল্প অল্প করে কুচানো আদা রাখুন। একটার সাথে যেন আরেকটা লেগে না যায় সেদিকে লক্ষ রাখবেন। চাইলে আইস ট্রেতেও রাখতে পারেন। জমে গেলে এগুলো মুখবন্ধ বাটি বা জিপলক ব্যাগে রেখে দিন ফ্রিজারে।









