কী খেলে প্লাটিলেট বাড়বে?

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১১:০০ আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪:৪০

রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লাটিলেট। এটি হচ্ছে রক্তের কোষ। প্লাটিলেট কমে গেলে রক্ত পাতলা হয়ে যায়। এছাড়া এর অভাবে সহজে ক্লান্তি ভর করা কিংবা সহজে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। ডেঙ্গু রোগীর প্লাটিলেট আশংকাজনক হারে কমে যেতে পারে। জ্বর পরবর্তী সময়ে প্লাটিলেট বাড়াতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

 

গাঢ় সবুজ শাকসবজি রাখুন খাদ্য তালিকায়। ছবি: সংগৃহীত

ফরাজি হাসপাতালের পুষ্টিবিদ নাহিদা আহমেদ জানালেন, আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার, মাছ, মাংস, ডিম, কলিজা, ডাল, বাদাম, ড্রাই ফ্রুট, খেজুর ইত্যাদি থেকে আয়রন পাওয়া যায়। রক্তের হিমোগ্লোবিন বাড়াতে, রক্তক্ষরণ রোধে ও প্লাটিলেট গঠনের জন্য অপরিহার্য খনিজ উপাদান হলো আয়রন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন টক ফল, লেবু, মাল্টা, পেয়ারা, আনারস, সবুজ শাকসবজি ইত্যাদি আয়রন শোষণে সাহায্য করে। এছাড়াও এগুলোতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পুষ্টিবিদ নাহিদা আহমেদ

 

ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়ারও পরামর্শ দিলেন নাহিদা। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য। পাশাপাশি ডেঙ্গুর সময় প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। ব্রকোলি, স্প্রাউট ও গাঢ় সবুজ শাকসবজি ভিটামিন কে-এর ভালো উৎস।

এছাড়া ভিটামিন বি১২ খেলে প্লাটিলেট বাড়বে। সব ধরনের আমিষ খাবারেই মিলবে এই ভিটামিন। 

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!