রাতে ঘুমানোর আগে খাবেন না যে খাবারগুলো

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫
image

ঘুমানোর আগে খাবেন না যে খাবারগুলো

সুস্থ থাকার জন্য প্রতি রাতে ৮ ঘণ্টার নিয়মিত ঘুম প্রয়োজন। অনিয়ম, মানসিক চাপ ইত্যাদি বিভিন্ন কারণে রাতে ঘুম না হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এমনকি অনেক সময় খাদ্যাভ্যাসের কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে। রাতে খুব বেশি পরিমাণে খাবার খাওয়া উচিত নয়। পাশাপাশি রাতের খাবারে এমন কিছু রাখা উচিত নয় যা সহজে হজম হতে চায় না। জেনে নিন রাতে নির্বিঘ্ন ঘুমের জন্য কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়-    

ক্যাফেইন
ক্যাফেইন জাতীয় খাবার সরাসরি ব্রেনে প্রভাব ফেলে। এ ধরনের খাবার খাওয়ার পরবর্তী ৫ ঘণ্টা পর্যন্ত এই প্রভাব থাকতে পারে। ফলে সহজে ঘুম আসতে চায় না। রাতের খাবার খাওয়ার পর তাই কফি পান করবেন না।

অতিরিক্ত ঝাল খাবার
অতিরিক্ত ঝাল ও তেল মসলাযুক্ত খাবার সহজে হজম হতে চায় না। ফলে রাতে এ ধরনের খাবার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

লাল মাংস
প্রাণীজ প্রোটিন বা লালা মাংস রাতে না খাওয়াই ভালো। কারণ গরু ও খাসির মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে। এ ধরনের খাবার তাই অস্বস্তি বাড়ায়।

জাঙ্ক ফুড
মাঝরাতে ক্ষুধা লাগলে বার্গার অথবা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেলা যায় ঝটপট। কিন্তু জাঙ্ক ফুড অত্যন্ত অস্বাস্থ্যকর যা দ্রুত হজম হতে চায় না। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে।

চকোলেট
চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে চিনি যা রাতে খাওয়া উচিত নয়।

পনির
রাতের খাবারে মেন্যুতে এমন কিছু রাখা উচিত নয় যেটাতে পনিরের আধিক্য রয়েছে। কারণ প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে পনির সহজে হজম হতে চায় না।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম