পান্থপথে ট্যালেন্ট শেফ

জীবনযাপন ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:৪৫

ট্যালেন্ট শেফ একটি পাইলট ক্যাফে, যার লক্ষ্য ব্যবসায়িক উদ্যোগকে একত্রিত করা। মালিবাগ, গুলশান ও খিলগাঁওয়ের পর এবার স্কয়ার হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন হাইটস-এর ক্রিয়েটিভ কিডসে ক্যাফেটির নতুন আউটলেটের উদ্বোধন করেছে কেকে ফাউন্ডেশন। লাইফস্প্রিং ফাউন্ডেশনেরর প্রেসিডেন্ট ও লাইফস্প্রিং লিমিটেডের চেয়ারম্যান ইয়াহিয়া আমিন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সিইও ও লিড সাইক্রিয়াটিস্ট এবং হোপ অটিজম সেন্টারের চেয়ারম্যান ডা. সায়েদুল আশরাফ, কেকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিফাত-ই-আজম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘আমরা তরুণ ও নতুন উদ্যোক্তাদের স্বপ্ন এবং বাস্তব সাফল্যের মধ্যে সেতুবন্ধন করছি’- বলেন মিস সিফাত-ই-আজম। ‘ট্যালেন্ট শেফ বাই কেকেএফ’ টেকসই অর্থ উপার্জনকারী কার্যকলাপের মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন করে ও সমাজের উন্নয়নে অবদান রাখে।

ইয়াহিয়া আমিন বলেন, ‘ক্রিয়েটিভ কিডস খেলাধুলাভিত্তিক শেখার মডেল অফার করে যা শিশুদের সৃজনশীলতা, কগনিটিভ স্কিল, কমিউনিকেশন স্কিল ও অন্যদের প্রতি সহানুভূতি বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা প্রতিটি শিশুকে তাদের নিজস্ব গতিতে শিখতে সাহায্য করি। আমাদের প্রাঙ্গণে কেকেএফ-এর ট্যালেন্ট শেফকে পেয়ে আমরা আনন্দিত। কারণ স্বাস্থ্যকর খাবার পরিবেশনের পাশাপাশি এই ক্যাফেটি একটি মহৎ কারণে প্রতিষ্ঠিত।’

ডা. সায়েদুল আশরাফ জানান, তরুণ উদ্যোক্তা ও সামাজিক কল্যাণকে উৎসাহিত করার কারণে তারা কেকেএফ-এর ট্যালেন্ট শেফকে বাছাই করেছেন, যার সম্পূর্ণ লাভ-ই সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের উন্নয়নে ব্যয় হয়। একটি সংক্ষিপ্ত বক্তব্যের পর ডা. আশরাফ ফিতা কেটে ক্রিয়েটিভ কিডস প্রাঙ্গণে ট্যালেন্ট শেফ-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ট্যালেন্ট শেফ-এর বর্তমান ও আসন্ন প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।

সুবিধাবঞ্চিত যুবকদের পাশাপাশি কোভিড-১৯-এর বিরূপ প্রভাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের জন্য টেকসই উপার্জন তৈরিতে ভূমিকা রাখতেই কোভিড মহামারীর পরে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালে যাত্রা শুরু করে ‘ট্যালেন্ট শেফ বাই কেকেএফ।’ এই প্রোগ্রামটি যুবকদের বাবুর্চি, সহকারী বাবুর্চি ও উদ্যোক্তা হওয়ার জন্য বেকারি ও হট কিচেনের প্রশিক্ষণ প্রদান করে। পেশাদার শেফদের নির্দেশনায় প্রশিক্ষণার্থীরা বেকারি পণ্য ও স্বাস্থ্যকর খাবার তৈরি করে যা অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে বাজারজাত করা হয়। ট্যালেন্ট শেফ-এর সম্পূর্ণ লাভই সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের জন্য ব্যবহার করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম