ফ্যাশন ও আলোকচিত্রে বেরাইদ নারীদের জীবনের গল্প

জীবনযাপন ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৯:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯:৪২

কাপড়ের ক্যানভাসে সুঁই-সুতা দিয়ে বেরাইদের স্থানীয় নারীরা তাদের দক্ষতা ফুটিয়ে তুলেছেন। সেই পোশাক পরে অংশ নিয়েছেন ফ্যাশন শো-তেও। ফ্যাশন ও আলোকচিত্র প্রদর্শনী ‘নিডল থ্রেড অ্যান্ড অ্যা স্প্ল্যাস অব ওয়াটার’ চলছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। আয়োজনটির সঙ্গে যৌথভাবে আছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুর ও পিরান বাংলাদেশ।

প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি- আয়োজক

গত ১১ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন করা হয়  এই ফ্যাশন ও ফটোগ্রাফির যুগলবন্দীতে সাজানো প্রদর্শনীর। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন হাউস স্টুডিও বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ সাইফুর রহমান, মেকআপ শিল্পী বাপন রহমান ও সাজেদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং ইউসেফ বাংলাদেশেরও নির্বাহী পরিচালক আবদুর করিম। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর ফ্যাশন শোয়ের আয়োজন। ছবি- আয়োজক

বেরাইদের ২২ জন নারীর দক্ষতা উন্নয়নে কাজ করা এই প্রজেক্টের অন্যতম উদ্দেশ্য। তাদেরকে হাতের কাজ এবং ডিজাইন প্রক্রিয়া শেখানো হয়। ধারাবাহিকভাবে ডিজাইন পদ্ধতি ও কৌশল, রঙের সমন্বয়, অ্যাপ্লিক কৌশল, হাতের কাজ, সুঁই- সুতার কাজ এমন নানান তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের উপরে মোট ৮ টি ওয়ার্কশপ পরিচালনা করা হয়। এর ফলই হলো এমন এক ফ্যাশন কালেকশন। এই প্রান্তিক জনগোষ্ঠীর পথ চলার গল্প ধরা পড়েছে ডকুমেন্টারি আলোকচিত্রী রাফিদ আল জহুরের ক্যামেরায়। 

প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থী। ছবি- আয়োজক

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে সবার জন্য। চলবে ১৪ আগস্ট পর্যন্ত। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম