পাতা থেকেই হবে যে ৫ গাছ

জীবনযাপন ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১৮:০০ আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৮:০০

বীজ বপনের ঝামেলা ছাড়াই কিছু গাছ লাগাতে পারেন। পাতা বুনে দিলেই নতুন করে বেঁচে ওঠে এসব গাছ। এগুলোর আবার খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। শৌখিন বাগানিরা বেছে নিতে পারেন এ ধরনের গাছ। জেনে নিন কোন কোন গাছ পাতা থেকে হয়।

স্নেক প্ল্যান্ট গজাবে পাতা থেকেই। ছবি- অল অ্যাবাউট গার্ডেনিং

১। স্নেক প্ল্যান্ট

বায়ু পরিশোধক হিসেবে কাজ করে গাছটি। সহজেই পাতার মাধ্যমে এটি রোপণ করা যায়। স্নেক প্ল্যান্টের একটি বড় পাতা নিন। পাতাটিকে দুই ভাগে কেটে নিন। টবে রাখা মাটিতে রোপণ করুন। পানি ছিটিয়ে দিন। নতুন স্নেক প্ল্যান্ট প্রায় এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।

অ্যালোভেরা। ছবি- সংগৃহীত

২। অ্যালোভেরা

ঘরে একটি অ্যালোভেরা গাছ থাকলে উপকৃত হতে পারেন নানাভাবে। একটি অ্যালোভেরার পাতা নিন এবং কিছু সময় শুকানোর জন্য ছায়ায় রাখুন। কাটা পাতার নীচের অংশ শুকিয়ে গেলে টবে রোপণ করুন। প্রতিদিন এর উপর অল্প অল্প পানি দেবেন। কিছুদিনের মধ্যেই নতুন পাতা আসতে শুরু করবে।

জি জি প্ল্যান্ট। ছবি- সংগৃহীত

৩। জি জি প্ল্যান্ট

জি জি প্ল্যান্ট বেশ দামি। নতুন করে কিনতে না চাইলে ঘরে থাকা গাছ থেকেই বের করে নিতে পারেন নতুন গাছ। এজন্য গাছের পাতা কেটে নিন এবং শুকানোর জন্য রাখুন। একটি প্রশস্ত টবে কিছু পাথর রাখুন। টবের নিচে যেন পানি বের হয়ে যাওয়ার জন্য গর্ত থাকে। পাত্রটি মাটি দিয়ে ভরে গাছের পাতায় রোপণ করে নিন। পানি ছিটিয়ে দিন। গাছটি ছায়ায় রাখুন। প্রায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন গাছ গজাতে শুরু করবে।

রাবার গাছ। ছবি- সংগৃহীত

৪। রাবার গাছ

ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার এই গাছ। রাবার গাছ বাতাস পরিশোধন করতে সাহায্য করে। নতুন চারা বের করার জন্য প্রথমে টব মাটি দিয়ে পূরণ করে নিন। তারপর গাছের পাতাটি টবে রোপণ করুন এবং পানি ছিটিয়ে দিন। টবটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু প্রচুর আলো রয়েছে। এভাবে ১৫-২০ দিন রাখলে গাছ বড় হতে শুরু করবে। 

চাইনিজ মানি প্ল্যান্ট। ছবি- সংগৃহীত

৫। চাইনিজ মানি প্ল্যান্ট

গোলাকার পাতার জন্য একে কয়েন প্ল্যান্টও বলা হয়। এর পাতা মাটি বা পানিতে লাগালে শিকড় বের হবে নতুন করে। এরপর দ্রুত নতুন পাতা ছাড়তে শুরু করবে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
রাজনৈতিক সংঘাতের ছায়ায় বাংলাদেশের ভবিষ্যৎ 
রাজনৈতিক সংঘাতের ছায়ায় বাংলাদেশের ভবিষ্যৎ 
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ