তিতকুটে চায়ে চুমুক দিলে মুখের পাশাপাশি মেজাজটাও যেন বিষিয়ে যায়। কয়েকটি ভুল চায়ের কাপে থাকা টি ব্যাগ তিক্ত করে ফেলতে পারে চায়ের স্বাদ। জেনে নিন সেগুলো কী কী।
১। দীর্ঘক্ষণ কাপে ভিজিয়ে রাখা
কাজের সময় খেয়াল থাকে না বলে অনেক সময়েই টি ব্যাগ কাপের মধ্যে পড়েই থাকে। চায়ের স্বাদ তেতো হয়ে যাওয়ার অন্যতম কারণ এটি। একেক ধরনের চায়ের ক্ষেত্রে ভিজিয়ে রাখার নিয়ম একেক রকম।
২। পুনরায় ব্যবহার করা
অনেকেই মনে করেন এক কাপ পানিতে টি ব্যাগ ভিজিয়ে তুলে নেওয়ার পরেও বোধ হয় তা আবার ব্যবহার করা যায়। হয়তো কোনও কোনও বিশেষ চায়ের ক্ষেত্রে তা সম্ভব। কিন্তু সব টি ব্যাগ দুইবার করে ব্যবহার করতে গেলে চায়ের স্বাদ বদলে যায়।
৩। ভেজা টি ব্যাগ নিংড়ানো
ভেজানো টি ব্যাগ থেকে চা নিংড়ে নেন অনেকে। চায়ের মন ভালো করা সুবাসের শেষটুকু পেতে চান। এই অভ্যাসের ফলে চায়ের স্বাদ তিতকুটে হয়ে যায়। চায়ে থাকা ট্যানিক অ্যাসিড স্বাদ তেতো করে তোলে।









