শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘নিবেদিতা এক্সিবিশন এলিসিয়াম’ শীর্ষক মেলা। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন নিবেদিতার আয়োজনে রাজধানীর হোটেল লেকশোরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ৪০টিরও বেশি ব্র্যান্ডের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আজ শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত।
‘এক্সিবিশন এলিসিয়াম’ সম্পর্কে নিবেদিতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম বলেন, এই এক্সিবিশনে আমরা প্রায় ৪০ জনেরও বেশি নারী উদ্যোক্তাদের আনছি যারা তাদের সব এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং ডিজাইন শোকেস করবেন। তাদের যেন একটা ব্র্যান্ডিং হয়, সেজন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করছি যেমন ডিজিটাল মার্কেটিং, অফলাইন ব্র্যান্ডিং, ইনফ্লুয়েন্সার বা ব্লগার এনগেজমেন্ট, লাইভসহ আরও অনেক কিছু। মডেল,অভিনেত্রী পিয়া জান্নাতুল থাকছেন অতিথি হিসেবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।









