নতুন প্রজন্মের কাছে পুরনো খাবারগুলোর স্বাদ পরিচয় করিয়ে দিতে ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ শীর্ষক আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল।সম্প্রতি আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মুহাম্মদ আবু তাহির জাবের, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কবির রেজাস ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক এবং আরও অনেকে।
বিভিন্ন অঞ্চলের মুখরোচক খাবার নিয়ে সাজানো হয়েছে এই খাদ্যসম্ভার। আয়োজনে আছে চট্টগ্রামের মেজবান, সিলেটের সাতকড়া বিফ, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালাইয়ের রুটি, চাটগাঁওয়ের কালাভুনা, পুরান ঢাকার খাসির লেগ রোস্ট, নেহারি-তেহারি এবং বিরিয়ানিসহ আরও অনেক কিছু।
মিষ্টিমণ্ডার মধ্যে রয়েছে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্ব। এছাড়া অনেক রকম ভর্তা আছে আয়োজনে।
মাসব্যাপী চলবে আয়োজনটি।








