রান্না চটজলদি হবে ৬ টিপস জানা থাকলে

জীবনযাপন ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ১৪:৩১আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৪:৩১

রান্নার প্রস্তুতিতেই হেঁশেলে কেটে যায় অনেকটা সময়। অফিস, শিশুর স্কুল সব সামলে খুব বেশি সময় রান্নার জন্য বরাদ্দ রাখাটা এখন বেশ মুশকিল। কিছু কৌশল জানা থাকলে রান্নার কাজ হবে চটজলদি। 

  1. মসলা বেটে রান্না করতে অনেক সময় চলে যায়।  সময় বাঁচানোর জন্য আদা, রসুন, পেঁয়াজ বেটে ফ্রিজে রেখে দিন আগেই। বাটার সয়ে সামান্য লবণ আর তেল মিশিয়ে নিলেই সাত দিন মতো ব্যবহার করতে পারবেন বাটা মসলা।
  2. পরের দিন কী রান্না করবেন সেটা ঠিক করে আগেই সবজি কেটে ফ্রিজে রেখে দিন। 
  3. চটজলদি রান্না করতে মাইক্রোওয়েভ ব্যবহার করুন। রান্নার সময়ে সবজি ভাজতে বা সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে মাইক্রোওভেনে সবজি ভাপিয়ে নিতে পারেন।
  4. আগের দিন বেঁচে যাওয়া কোনও পদ ফেলে না দিয়ে তা দিয়ে নতুন কোনও পদ বানিয়ে ফেলতে পারেন। যেমন আগের দিনের ডাল বেঁচে গেলে তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন ডাল ভর্তা। এছাড়া, মুরগির কোনও পদ বেশি হয়ে গেলে বানিয়ে ফেলতে পারেন চিকেন ভর্তা।
  5. কাজের তাড়া যেদিন বেশি থাকে সেদিন ভাত, ডাল, সবজি, মাংসের মতো একাধিক পদ না বানিয়ে ‘ওয়ান পট মিল’ বানিয়ে ফেলতে পারেন। এক্ষেত্রে ভুনা খিচুড়ি, তেহারি, প্রেশার কুকারে বিরিয়ানির মতো খাবার বানিয়ে নিন।
  6. রান্নাঘর সবসময় পরিষ্কার ও গোছানো রাখবেন। রান্নাঘর পরিষ্কার করে গোছানো থাকলে রান্না করতেও সুবিধা হয়। হাতের কাছে সব জিনিস থাকলে রান্না করতে সময়ও কম লাগে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম