বেকিং সোডা দিয়ে পরিষ্কার করবেন না এই ৮ জিনিস

জীবনযাপন ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৫

বেকিং সোডা হচ্ছে একটি দুর্দান্ত মাল্টিপারপাস ক্লিনার। গৃহস্থালি পরিচ্ছন্নতায় নানাভাবে এটি ব্যবহার করা যায়। রূপচর্চাতেও বেকিং সোডার রয়েছে কার্যকরী অনেক ব্যবহার।  তবে কিছু উদাহরণ রয়েছে যেখানে বেকিং সোডা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। কিছু জিনিস পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার না করলেই ভালো করবেন। জেনে নিন সেগুলো কী কী। 

  1. কাচের জিনিসপত্র বেকিং সোডা দিয়ে পরিষ্কার করবেন না। কারণ এটি স্ক্র্যাচ ফেলে দিতে পারে এগুলোতে। বেকিং সোডার বদলে ভিনেগার দিয়ে পরিষ্কার করুন আয়না বা কাচের তৈজস।
  2. অ্যালুমিনিয়ামের পাত্র এবং প্যান পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার না করাই ভালো। কারণ সেগুলো ঠিকঠাক না ধুলে বেকিং সোডা অ্যালুমিনিয়ামকে অক্সিডাইজ করতে পারে। অক্সিডাইজেশন ফলে বাদামী ছোপ পড়ে যেতে পারে এ ধরনের পাত্রে।
  3. সিরামিক গ্লাস দিয়ে তৈরি চুলা পরিষ্কারের জন্য বেকিং সোডা ব্যবহার করবেন না। কারণ এ ধরনের মসৃণ পৃষ্ঠে সহজেই স্ক্র্যাচ ফেলে দিতে পারে উপাদানটি।
  4. মার্বেলের তৈরি কোনও কিছু বেকিং সোডা ব্যবহার করে পরিষ্কার করবেন না। এতে উপরের অংশের লেয়ার নষ্ট হয়ে যেতে পারে।
  5. কাঠের আসবাবের উপর সরাসরি বেকিং সোডা লাগাবেন না। প্রয়োজনে লিকুইড সাবানের সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে তারপর পরিষ্কার করুন কাঠের আসবাব।
  6. গভীর খাঁজ বা ফাটল আছে এমন কিছু পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করবেন না। কারণ বেকিং সোডা শুকিয়ে যাওয়ার পরে এসব খাঁজ বা ফাটল থেকে বের করা মুশকিল হতে পারে।
  7. ত্বকের যত্নে বেকিং সোডা বহুল ব্যবহৃত হলেও সংবেদনশীল ত্বকে একেবারেই ব্যবহার করবেন না এটি।
  8. গোল্ড প্লেটেড থালাবাসন বেকিং সোডা দিয়ে কখনও পরিষ্কার করবেন না। স্ক্র্যাচ পড়ে যেতে পারে। 

তথ্য: রিডার্স ডাইজেস্ট 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের