কালচে বাহুমূল? জেনে নিন ১০ সমাধান

লাইফস্টাইল ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৪:৩০

বিভিন্ন কারণে বাহুমূলে কালো দাগ পড়ে যেতে পারে। এসব কারণের মধ্যে কিছু হচ্ছে ডিওডোরেন্টে থাকা রাসায়নিকের প্রভাব, শেভিংয়ের ঘর্ষণ, মৃত ত্বকের কোষ জমে যাওয়া, আঁটসাঁট পোশাকের কারণে ঘর্ষণ, হাইপারপিগমেন্টেশন যেমন মেলানিনের বৃদ্ধি, অ্যাকন্থোসিস নিগ্রিকানস বা ত্বকের পিগমেন্টেশন ব্যাধি যা ডায়াবেটিস, স্থূলতা এবং অস্বাভাবিক হরমোনের মাত্রার সাথে সম্পর্কিত। কারণ যাই হোক, দাগ দূর করতে শুরুতেই কিছু ঘরোয়া উপায় অবলম্বন করুন। তবে যদি কোনোভাবেই সেটা দূর করা না যায়, তবে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। 

  1. যদি হঠাৎ করেই মনে হয় বাহুমূলে কালচে দাগ পড়ে যাচ্ছে, তবে ডিওডোরেন্ট বদলে ফেলুন। 
  2. শেভিংয়ের বদলে ওয়াক্সিং করুন।
  3. আলুর রস বের করে বাহুমূলে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  4. কমলার খোসার গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই পেস্ট বাহুমূলে ঘষুন কয়েক মিনিট এরপর ১৫ মিনিটের জন্য রেখে দিন। সপ্তাহে দুই থেকে তিনবার লাগান এই পেস্ট।
  5. লেবু স্লাইস করে বাহুমূলে ঘষুন দশ মিনিট। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
  6. দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়া মিশিয়ে বাহুমূলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  7. ডিমের কুসুমের সঙ্গে তেল মিশিয়ে বাহুমূলে লাগান। সারারাত রেখে পরদিন সকালে পিএইচ-ব্যালেন্সড বডি ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। 
  8. কয়েক ফোঁটা নারিকেল তেল ম্যাসাজ করুন বাহুমূলে। ১৫ মিনিট পর মাইল্ড সাবান ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  9. ৫ ফোঁটা টি ট্রি অয়েল ও ৮ আউন্স পানি একসঙ্গে মিশিয়ে ম্যাসাজ করুন বাহুমূলে। গোসলের পর এটি লাগাবেন। প্রাকৃতিকভাবে শুকাতে দিন। 
  10. বেকিং সোডা পাওয়া যায় আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই। বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি বাহুমূলের কালচে অংশে ঘষুন কিছুক্ষণ। পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহারে সুফল মিলবে দ্রুত।

সূত্র: হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি