মাছি তাড়ানোর ১০ উপায়

জীবনযাপন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৯

মশা তাড়ানোর বিভিন্ন উপায় আমাদের জানা থাকলেও মাছি দূর করার কার্যকর উপায়ের অভাবে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। খাবার ঢাকনি ছাড়া এক মিনিট রাখলেই মাছি বসে যায়। এছাড়া রান্নাঘরে মাছির উৎপাত সবসময় লেগেই থাকে। অস্বাস্থ্যকর মাছি নানা ধরনের রোগজীবাণু বহন করে। ফলে রান্নাঘর বা ঘর থেকে মাছি দূর করা খুব জরুরি। জেনে নিন কিছু কার্যকর উপায় সম্পর্কে। 

  1. ঘর মোছার পানিতে খানিকটা ভিনেগার মিছিয়ে নিন। কয়েক দিন পরপর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উপদ্রব।
  2. মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায়।
  3. লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে। 
  4. নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।
  5. ফিনাইল দিয়ে ঘর মুছুন। মাছি দূর হবে। 
  6. নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।
  7. জানালায় নেট লাগিয়ে দিন। মাছি আসবে না ঘরে।
  8. ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে। 
  9. বাসায় রাখতে পারেন পুদিনা, লেমনগ্রাস ও তুলসী গাছ। এই গাছগুলো থাকলে মাছির আনাগোনা কমে। 
  10. কাচের বয়ামে আপেল সাইডার ভিনেগার ঢালুন অর্ধেকের কম পরিমাণে। কাচের বয়ামের খোলা মুখে কাগজের একটি ফানেল বসিয়ে দিন। ভিনেগারের গন্ধে মাছি এসে ঢুকবে ভেতরে, কিন্তু বের হতে পারবে না। খাবার টেবিলে রাখতে পারেন এই ফাঁদ। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম