টয়লেট পেপার ফ্রিজে রাখতে বলা হচ্ছে কেন?

লাইফস্টাইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৪:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:১৯

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরামর্শ বেশ সাড়া ফেলেছে। বলা হচ্ছে, ফ্রিজে থাকা বেকিং সোডার পাত্রটি সরিয়ে সেই জায়গায় এক রোল টয়লেট পেপার রাখতে। কেন এমন অদ্ভুত পরামর্শ দেওয়া হচ্ছে জানেন কি? রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নিন সেটাই। 

টয়লেট পেপার ফ্রিজে রাখবেন কেন?
ইংল্যান্ডভিত্তিক খাদ্য বিষয়ক অনলাইন পত্রিকা অনেস্ট ফুড টকসের সম্পাদক রুইজ আসরি বলেন, টয়লেট পেপারের শোষণ ক্ষমতাই এই হ্যাকের পেছনের মূল কারণ। ফ্রিজের আর্দ্রতার কারণে প্রায়ই এক ধরনের কটু গন্ধ বের হয় ফ্রিজ থেকে। টয়লেট পেপার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, সাথে দুর্গন্ধও কমে আসে। 

ফ্রিজে টয়লেট পেপার রাখার এই তত্ত্বটি ২০১৫ সালের দিকে আবিষ্কৃত হয়। তবে গন্ধ শোষণকারী হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে। গত বছরের মাঝামাঝি সময়ে টিকটক ও ফেসবুকের বিভিন্ন ভিডিওতে হ্যাকটি ব্যাপকভাবে দেখা যাওয়া শুরু হয়। এরপরই মূলত টয়লেট পেপার ফ্রিজে রাখার বিষয়টি আলোচনায় আসে। 

এটা কি আসলেই কাজ করে? 
পদ্ধতিটি কার্যকর- এ বিষয়ে সন্দেহ নেই। তবে এর চাইতেও কার্যকর বেশ কিছু বিকল্প রয়েছে। টয়লেট পেপার পদ্ধতি ব্যবহার করে ফ্রিজের দুর্গন্ধ দূর করার চেষ্টা করেছেন এমি নামের একজন। ‘এমি অ্যান্ড রোজ’ নামে প্যারেন্টিং ব্লগের ব্লগার তিনি। এমি জানান, ফ্রিজে মাছের আসতে গন্ধ ছিল। টয়লেট পেপার রাখার পর সেটা অনেকাংশেই দূর হয়েছে। তবে এটা অস্থায়ী সমাধান। 

টয়লেট পেপারের চাইতেও কার্যকর কিছু গন্ধবিনাশকারী হচ্ছে- 

  •  ক্ষারীয় উপাদান বেকিং সোডা চমৎকার কাজ করে ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য। 
  • ৫ ফোঁটা কালিজিরার তেলের সঙ্গে ১ টেবিল চামচ ডিশ সোপ মিশিয়ে মিশ্রণটির পুরু প্রলেপ লাগান ফ্রিজের ভেতরের প্লাস্টিকের বিভিন্ন অংশে। প্রলেপটি দুই ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেললে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
  • এক টুকরা তুলা ভ্যানিলা এক্সট্র্যাক্টে ভিজিয়ে ফ্রিজের ভেতরে রাখুন। এটি দুর্গন্ধ তো দূর করবেই, পাশাপাশি ফ্রিজে এনে দেবে মিষ্টি ঘ্রাণ।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম