সরিষা শাক রান্না করার সময় এই ৫ ভুল করবেন না

লাইফস্টাইল ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১১:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:১০

আমাদের প্রতিদিনের খাবারে রঙ ও পুষ্টি যোগ করতে শীতকালে নানা ধরনের সবুজ শাকসবজি চলে আসে বাজারে। এর মধ্যে অন্যতম হচ্ছে সরিষা শাক। পুষ্টিগুণে ভরপুর এই শাক নিয়মিত খেলে দূরে থাকা যায় অনেক রোগ থেকে। তবে এর তিক্ত স্বাদ নিয়ে অনেকেরই রয়েছে অভিযোগ। আবার এই শাকের অতিরিক্ত জলীয় টেক্সচারও পছন্দ করেন না অনেকে। সরিষা শাক রান্নার সময় কিছু ভুল এড়িয়ে চললেই রেহাই পাওয়া যাবে এসব অভিযোগ থেকে।

  1. শুধু সরিষা শাক রান্না করলে তিতা স্বাদ নিয়ে বিপাকে পড়তে পারেন। সরিষা শাকের সঙ্গে অন্য শাক মিশিয়ে রান্না করুন। যেমন ভালো পরিমাণের পালং শাকের সঙ্গে মিশিয়ে রান্না করুন সরিষা শাক। তিতা ভাব কমে যাবে অনেকটাই। 
  2. রান্না করার পর শাকের রঙ ফ্যাকাসে দেখাচ্ছে? পাতাযুক্ত সবুজ শাকসবজিতে এক ধরনের অ্যাসিড থাকে, যা  বের হয়ে গেলে রান্নার পরেও সবুজ থাকে শাকসবজি। এ কারণে শাক ঢেকে না রেখে রান্না করুন। এক চিমটি চিনি দিয়ে দিলেও শাকের সবুজ রঙ বজায় থাকবে। 
  3. শাক খেতে ভালো লাগে যখন এটি মসৃণ হয়। সরিষা শাকের জলীয় ভাব কমাতে চাইলে কিছুটা ভুট্টার আটা মেশান এতে। এছাড়াও তাপ কম রেখে রান্না করলে জলীয় অংশ পুরোপুরি দূর করা সম্ভব। এজন্য ২০ থেকে ২৫ মিনিটের জন্য সেদ্ধ হতে দিন শাক। 
  4. শাক রান্নার শুরুতেই লবণ দিয়ে দেবেন না। চুলায় বসানোর সময় শাকের পরিমাণ বেশি থাকে। ফলে এই সময় দিলে লবণ বেশি হয়ে যেতে পারে। শাক চুপসে যাওয়ার পর দিন লবণ। তারপরেও লবণ বেশি হয়ে গেলে সামান্য আটা বা ময়দা মেশাতে পারেন। বাড়তি লবণ দূর হবে।
  5. অনেকেই অভিযোগ করেন যে শাক সহজে হজম হতে চায় না। শাকে এক চিমটি হলুদ যোগ করুন। হলুদে রয়েছে কারকিউমিন যা প্রদাহ বিরোধী উপাদান। শাক দ্রুত হজমে সাহায্য করবে হলুদ।

তথ্যসূত্র: এনডিটিভি

আরও পড়তে পারেন: সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক