মাংস তাড়াতাড়ি রান্না হবে ৭ টিপস মানলে

লাইফস্টাইল ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪০

মাংস রান্না করতে কতোটুকু সময় লাগবে সেটা নির্ভর করে মাংসের ধরন বা রান্নার পদ্ধতির উপর। তবে রন্ধন বিশেষজ্ঞরা মাংস রান্না দ্রুত শেষ করার জন্য কয়েকটি সহজ টিপস এবং কৌশল অনুসরণ করেন। জেনে নিন সেগুলো কী কী। 

১। স্লাইস বা কিউব করে কাটুন 
মাংস দ্রুত রান্না করার প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে মাংস সঠিকভাবে কাটা। রন্ধন বিশেষজ্ঞরা পরামর্শ দেন মাংসের পাতলা করে কাটার জন্য। এতে তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস। চিকেন ব্রেস্ট রান্নার সময় মাংসকে ছোট ছোট টুকরো করে কাটুন বা কিউব করে কাটুন। এটি তাপের সংস্পর্শে থাকা পৃষ্ঠের ক্ষেত্রটিকে বাড়িয়ে দেয়, যা রান্নার সময় কমিয়ে দেয়।

২। ম্যারিনেট করুন নির্দিষ্ট সময় পর্যন্ত 
পর্যাপ্ত সময়ের জন্য ম্যারিনেট করে রাখলে মাংস দ্রুত সেদ্ধ হবে। যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন, মাংসের স্বাদ তত ভালো হবে এবং দ্রুত রান্না হবে। তবে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখবেন। 

৩। লেবু, ভিনেগার, দই ব্যবহার করুন ম্যারিনেট করার জন্য 
সঠিক উপাদান দিয়ে ম্যারিনেট করলে মাংস নরম হবে, যা রান্নার সময়কে আরও কমিয়ে দিতে সাহায্য করবে। লেবু, ভিনেগার এবং দইয়ের অম্লতা প্রাকৃতিকভাবে মাংসকে কোমল এবং আরও স্বাদযুক্ত করতে সহায়তা করে।

৪। উচ্চ তাপে রান্না করুন
দ্রুত মাংস রান্না করতে উচ্চ তাপ ব্যবহার করুন। উচ্চ তাপে নির্দিষ্ট সময় পরপর নেড়ে এবং ঢেকে রান্না করলে মাংস তাড়াতাড়ি রান্না হবে। 

৫। কাঁচা পেঁপে ব্যবহার করুন 
কয়েক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন তরকারিতে। চাইলে পেঁপে বাটাও দিতে পারেন। মাংস দ্রুত সেদ্ধ হবে।

৬। প্রেসার কুকার ব্যবহার করুন 
প্রেসার কুকার অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দ্রুত খাবার রান্না করে। হাতে সময় কম থাকলে প্রেসার কুকারের সাহায্যে রান্না করুন মাংস।

৭। মাইক্রোওয়েভ
চুলায় বসানোর আগে মাইক্রোওয়েভ ব্যবহার করার কথা বিবেচনা করতে পারেন। এটি রান্নার প্রক্রিয়াটি দ্রুত করবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম