ভাপা পিঠা বানাতে গেলে ভেঙে যায়? জেনে নিন ৫ টিপস

লাইফস্টাইল ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০০

কুয়াশাভেজা সকাল কিংবা সন্ধ্যার আবেশে বাড়তি আমেজ যোগ করে ধোঁয়া ওঠা ভাপা পিঠা। শীতের সময় গ্রামে হোক কিংবা শহরে, ভাপা পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। নতুন খেজুরের গুড় দিয়ে তৈরি লোভনীয় ভাপা পিঠা ছাড়া যেন শীতের উদযাপনটা জমে না পুরোপুরি। তবে অনেক সময় এই পিঠা বানাতে গেলেই দেখা যায় বিপত্তি। অনেকেই অভিযোগ করেন যে ভাপা পিঠা বানাতে গেলেই ভেঙে যায়। ভাপ থেকে নামিয়ে রাখতে গেলেই ভেঙে একেবারে বিতিকিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। কিছুতেই ঠিকঠাক গড়নটা হয়ে ওঠে না। জেনে নিন কিছু টিপস। এগুলো অনুসরণ করলে ভাপা পিঠা  ভাঙবে না।

  1. চালের গুঁড়াতে পানি বা দুধ মেশানোর সময় পানি বা দুধের পরিমাপ ঠিক রাখা জরুরি।
  2. চালের গুঁড়া মাখার সময় গরম পানি ব্যবহার করুন। গুঁড়া যেন ঝুরঝুরে থাকে। ৩০ মিনিট ঢেকে রেখে এরপর চেলে নিন। 
  3. পারফেক্ট ভাপা পিঠা তৈরির জন্য জরুরি পিঠা ঠিক মতো ভাপানো। তাড়াতাড়ি নামিয়ে ফেলার কারণে কাঁচা থেকে যায়। এতে পিঠা ভেঙে যায়। তাই চেষ্টা করবেন হাঁড়িতে ভাপ দিলে একটু সময় ধরে ভাপিয়ে নিতে। আর প্রেশার কুকারে হলে ১ মিনিট ধরে ভাপিয়ে নিতে।
  4. যদি কখনো বেশি ভাপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে পিঠা স্যাঁতসেঁতে ও বেশি শক্ত হয়ে যায়। এই কারণেও ভেঙে যেতে পারে পিঠা।
  5. ভাপা পিঠা তৈরির সময় চুলার জ্বাল একদম কম রাখবেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম