বড়দিন স্পেশাল রেসিপি: আস্ত মুরগির রোস্ট

জীবনযাপন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০

বড়দিনের আয়োজনে কেক-মিষ্টি তো থাকেই। পাশাপাশি দুপুর কিংবা রাতের খাবারের আয়োজনে থাকে ভারী ও লোভনীয় নানা পদ। উৎসবের আনন্দে বাড়তি পালক যোগ করতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন আস্ত মুরগির রোস্ট। জেনে নিন কীভাবে বানাবেন।  

দেড় কেজি ওজনের মুরগি ১ চা চামচ লবণ দিয়ে মেখে নিন। মুরগির রানের অংশের দুই পা সুতার সাহায্যে শক্ত করে বেঁধে দিন। লবণ মাখা অবস্থায় রেখে দিন ১০ মিনিট। এতে ভেতরে প্রবেশ করবে লবণ।

প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে সামান্য ভেজে নিন মুরগি। প্যানে সয়াবিন তেল দিয়ে গরম মসলা ভেজে নিন। গরম মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে পৌনে এক কাপ পেঁয়াজ বাটা দিন। দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা ও দেড় চা চামচ রোস্টের মসলা দিন। স্বাদ মতো মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া, ৩ চা চামচ টমেটো সস ও সামান্য লবণ দিন। মসলা ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিতে পারেন চাইলে। কষানো হয়ে গেলে আস্ত মুরগি দিয়ে দিন। ৩/৪ মিনিট নেড়েচেড়ে ও উল্টেপাল্টে ভেজে নিন। আধা কাপ পানি দিন। মসলাসহ মুরগি সেদ্ধ করে নিন। চুলার জ্বাল মিডিয়াম রাখবেন ও প্যান ঢেকে দেবেন। মাঝে মুরগি উল্টে দেবেন কয়েকবার। এক কাপ দুধে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিন ৫ মিনিট। চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মসলা কষানোর সময় দিয়ে দেবেন। দুধের মিশ্রণ দিয়ে জ্বাল করুন আরও কিছুক্ষণ। ভুনা ভুনা হলে আধা চা চামচ চিনি ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট জ্বাল দিন। নামিয়ে পরিবেশন করুন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক