বিদায় ২০২৩

নতুন বছরে এই ৫ সংকল্প সাধারণত করে না কেউ

জীবনযাপন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭

আজ বছরের শেষ দিন। আগামীকাল নতুন একটি বছর শুরু হচ্ছে। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে পথচলা। গত বছরের অপ্রাপ্তিগুলোকে নিয়ে নতুন করে ভাবার পালা। তবে গবেষণা বলছে, নতুন বছরের শুরুতে করা বেশিরভাগ সংকল্পই পরবর্তীতে পালে হাওয়া পায় না। কারণ দেখা যায় প্রতি বছরই আমরা এমন সব পরিকল্পনা করছি যেগুলো আদতে নিজেরাই মানতে রাজি না। প্রতিজ্ঞাগুলো বেশ একঘেয়েমিও হয়ে যায়। যেমন ডায়েট শুরু করা, সঞ্চয় শুরু করা, ফোন ব্যবহার কমিয়ে দেওয়া বা দুশ্চিন্তা কম করা। কেমন হয় এবার যদি গতানুগতিক এসব সংকল্প বাদ দিয়ে ব্যতিক্রমী এবং মজার কোনও পরিকল্পনা করা যায়? এতে দৈনন্দিন জীবনের ক্লান্তি কাটবে এবং সহজ হবে গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেওয়া। 

 

১। তিনটি আকর্ষণীয় জায়গায় তুলতে হবে নিজের ছবি
ভ্রমণ ভালোবাসেন? তবে বছরের শুরুতেই ঠিক করে ফেলুন কোন কোন শহর, দেশ বা স্থান ভ্রমণ করতে চাইছেন। জায়গাগুলোতে নিজের তোলা ছবি দিয়ে একটি ভিজ্যুয়াল রেকর্ড তৈরি করুন। হতে পারে চীনের মহান প্রাচীরের উপর এমন একটি চমৎকার ছবি কিংবা প্যারিসের আইফেল টাওয়ারের সামনে স্বপ্নের একটি ছবি। দেশের মধ্যেও না দেখা এমন কিছু স্থাপনা বা জায়গা নির্দিষ্ট করে ফেলতে পারেন। 

২। রেকর্ড ভাঙা হোক সংকল্প 
আত্মবিশ্বাস বাড়াতে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান? তাহলে বছরের শুরুতেই পরিকল্পনা করুন নিজের রেকর্ড নিজেই ভেঙে দেওয়ার। ব্যক্তিগত ফিটনেস রেকর্ড ভাঙারর লক্ষ্য কিংবা ম্যারাথন বা সাঁতারে নির্দিষ্ট লক্ষ্য সামনে রাখতে পারেন। 

৩। অন্তত দুইজন নতুন বন্ধু তৈরি হোক
সামাজিক বৃত্ত প্রসারিত করার লক্ষ্য রাখতে পারেন। এজন্য আরও সামাজিক ইভেন্টে যোগদান করতে পারেন বা পরিচিত হতে পারেন নতুন মানুষের সঙ্গে। সর্বোপরি বছরে অন্তত দুইজন ভালো মনের বন্ধু পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারেন। 

৪। এমন কিছু শিখুন যা আপনি ছোটবেলায় শেখা হয়নি 
আপনি নিজের কোম্পানি চালাতে পারেন, নিজের বিল পরিশোধ করতে পারেন এবং একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু গিটার কি বাজারে পারেন যেটা শেখার খুব শখ ছিল কৈশোরে? নতুন বছরের রেজোলিউশন হিসেবে এটাকেই না হয় রাখুন এবার। প্রায়োরিটি দিন নিজেকে, নিজেক শখকে। 

৫। প্রতিদিন অন্তত একজনের জন্য ভালো কিছু করার প্রতিজ্ঞা 
অন্য কারো জন্য দিনে একটি সুন্দর ও কল্যাণকর কিছু করার পরিকল্পনা করুন, সেটা ছোটখাটো কিছুই হোক প্রয়োজনে। এতে জীবনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা বাড়বে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি