গ্যাস ছাড়া রান্না করতে কোন চুলা কিনবেন?

জীবনযাপন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ০০:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

আজকাল অনেক এলাকাতেই গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে। গ্যাসের সংকট থাকলেও রান্না না করলে তো চলবে না। কী করবেন? আবার অনেক নতুন বাড়িতে গ্যাস সংযোগ নেই। ফলে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় গ্যাস সিলিন্ডার। কখনও কখনও কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেলেও রান্না নিয়ে পড়তে হয় ঝামেলায়। এমন সব পরিস্থিতিতে সামলাতে কিনে ফেলতে পারেন ইনডাকশন বা ইনফ্রায়েড কুকার। গ্যাস ছাড়াই সব ধরনের রান্না অনায়াসে করা যায় এই দুই চুলায়। তবে কেনার আগে জানতে হবে এদের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলো। 

দ্রুত রান্নার জন্য ইনডাকশন কুকার দারুণ। এই চুলায় খোলা শিখা বা আগুন থাকে না। বেশ কয়েকটি সুরক্ষা বৈশিষ্ট্যসহ ডিজাইন করা ইনডাকশন চুলা আকারে বেশ পাতলা হয়। ফলে সহজে বহন করাও সম্ভব হয়। এটি পরিষ্কার করাও খুব সহজ। ইন্ডাকশন কুকার পাত্রকে গরম করার কাজে সরাসরি তাপ প্রদান না করে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। ফলে তাপের অপচয় হয় না। তবে এই চুলার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে পাত্র হিসেবে সব ধরনের পাত্র ব্যবহার করা যায় না এতে। অবশ্যই ব্যবহৃত পাত্রে ফেরোম্যাগনেটিক বৈশিষ্ট্য থাকতে হবে। আর সুবিধা হচ্ছে এতে পাতিল রাখলে শুধু পাতিলের তলা গরম হয়। চুলা গরম হয় না। ফলে ঘরে শিশু থাকলে বাড়তি সতর্কতার প্রয়োজন নেই। আপনি চাইলে চুলার নিচেও হাত রাখতে পারবেন, হাতে কিছু হবে না। কারণ এই চুলা ম্যাগনেট চুলা। চুম্বকের আকর্ষণেই কেবল চুলা কাজ করে। রান্না শেষে পাতিল উঠালেই চুলা বন্ধ হয়ে যায়, বাটন টাচ করার প্রয়োজন হয় না। 

অন্যদিকে ইনফ্রারেড উচ্চ শক্তি, উচ্চ-তাপমাত্রার কুকার। এই চুলা খাবার রান্না করতে ইনফ্রারেড বিকিরণ ব্যবহার করে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সব ধরনের পাত্র ব্যবহার করেই এতে রান্না করা যায়। তবে অসুবিধা হচ্ছে এই চুলার মাঝখানের গোলাকার অংশ অনেক বেশি গরম হয়ে যায়। ঘরে শিশু থাকলে তাই দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম