রেসিপি: শীতের ২ স্যুপ

জীবনযাপন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯

শীতের সময় নিজেকে উষ্ণ রাখতে গরম গরম স্যুপের বিকল্প নেই। স্যুপ পুষ্টিগুণেও অনন্য। নিয়মিত স্যুপ খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। জেনে নিন দুই ধরনের স্যুপের রেসিপি। 

ফুলকপির স্যুপ। ছবি- সংগৃহীত

ফুলকপির স্যুপ 
শীতকালীন সবজি ফুলকপি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার স্যুপ। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ রয়েছে। এছাড়া ফসফরাসের একটি উৎকৃষ্ট উৎস ফুলকপি। স্যুপ বানানোর জন্য একটি ফুলকপি থেকে ফুলগুলো আলাদা করে ছোট টুকরা করে কেটে নিন। চুলায় প্যান বসান। প্যানে ১/৪ কাপ পেঁয়াজ কুচি, ফুলকপির টুকরা ও ১ কাপ গাজর কুচি দিয়ে দিন। পরিমাণ মতো চিকেন স্টক দিয়ে দিন। ঢেকে সেদ্ধ করুন সব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। না ছেঁকে মিশ্রণটি ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

টমেটোর স্যুপ। ছবি- বাংলা ট্রিবিউন  

টমেটোর স্যুপ  
টমেটো স্যুপ ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ। ফলে শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে এটি। স্যুপ বানানোর জন্য দুটি মাঝারি আকারের টমেটো কুচি করে নিন। ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে রাখুন ও ১টি ডিম ভালো করে ফেটিয়ে রাখুন। ৪ কাপ পানি উচ্চ মাঝারি আঁচে বসিয়ে দিন চুলায়। ফুটে উঠলে টমেটো দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল করুন। এরপর ম্যাশার দিয়ে হালকা হাতে ম্যাশ করে গুলে রাখা কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন। আরও ৫ মিনিট রাখুন চুলায়। ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। এই সময় অনবরত নাড়তে হবে, নাহলে ডিম জমাট বেঁধে যাবে। স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিন। উচ্চ তাপে ৩ মিনিট নাড়ুন। লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম