চলছে জাতীয় পিঠা উৎসব

জীবনযাপন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭

নানা ধরনের পিঠার গন্ধে ভরপুর এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। জানুয়ারির ৩১ তারিখ থেকে এখানে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব-১৪৩০। 

শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব। ছবি- সংগৃহীত

মেলায় রয়েছে ৫০টি স্টল। পারিবারিক ঐতিহ্যগতভাবে যারা পিঠা তৈরি করেন, তারাই আছেন স্টলগুলোতে। এগুলোতে মিলবে পার্বত্য এলাকা থেকে শুরু করে নগরের বিভিন্ন ধরনের আদি পিঠা স্বাদ। রয়েছে মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠা। এছাড়া বাহারি নামের আরও অনেক পিঠার দেখা পাওয়া যাবে উৎসবে। আদিবাসীদের কলা পাতার পিঠা, কালো বিন্নি চালের পায়েস, চালের ছোট রুটির সাথে পুর সবজি, ছিটা পিঠাসহ নানা ধরনের আদি পিঠা রয়েছে উৎসবে। ঝাল পিঠার পাশাপাশি হাঁসের মাংস ও মুরগির মাংসের সঙ্গে রয়েছে চাপটি খাওয়ার ব্যবস্থা।

উৎসবে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও। মঞ্চে পরিবেশিত হচ্ছে লোক নৃত্য, লোকসংগীতানুষ্ঠান, একক ও সমবেত নৃত্য, কবিতা আবৃত্তি, লালনগীতি, একক সংগীত ও দলীয় সংগীত। বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পিঠার এ উৎসব চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম