নখ ভেঙে যাওয়া প্রতিরোধে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০

একটু বড় হলেই নখ ভেঙে যাচ্ছে? প্রয়োজনীয় পুষ্টির অভাবে এমনটি হতে পারে। আবার পানির ঘাটতিতে ভুগলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। সর্বোপরি সুষম খাদ্য, হাইড্রেশন, নখের যত্ন, সুরক্ষা মেনে নখের স্বাস্থ্যবিধি বজায় রাখা জরুরি। নখ শক্তিশালী করার কিছু টিপস জেনে নিন। 

নজর দিন খাদ্যতালিকার দিকে
শক্তিশালী ও স্বাস্থ্যকর নখের জন্য ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড জরুরি। এছাড়া ডায়েটে প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, সি, এবং ই এবং ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো খনিজগুলো রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস, মাছ, ডিম নখের শক্তি বাড়ায়। 

পর্যাপ্ত পানি খান 
নখের নমনীয়তা বজায় রাখতে এবং ভঙ্গুর হওয়া রোধ করতে সঠিক হাইড্রেশন অপরিহার্য। নখ ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সারা দিন পর্যাপ্ত পরিমাণে পানি খান। পাশাপাশি নিয়মিত ময়শ্চারাইজিং হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল লাগালে নখ এবং আশেপাশের ত্বক হাইড্রেট থাকবে। এতে নখ ভাঙার ঝুঁকি কমবে।

নখের যত্ন নিন 
রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার কিংবা অত্যধিক ফাইলিং এড়িয়ে চলুন। নখ খুব বেশি লম্বা করবেন না। ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে নিয়মিত ট্রিম করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অলিভ অয়েল ঘষে নিন নখে। অলিভ অয়েলে থাকা ভিটামিন-ই নখে পুষ্টি যোগাবে ও শক্ত করবে নখ। নারকেল তেল মালিশ করলেও উপকার পাবেন।

নখের সুরক্ষা নিশ্চিত করুন 
গৃহস্থালির কাজ করার সময় গ্লাভস পরে নিন। এতে বাসন পরিষ্কারের রাসায়নিকযুক্ত সাবান, পানি ও ঘর্ষণকারী পৃষ্ঠের সাথে দীর্ঘস্থায়ী যোগাযোগ এড়ানো সম্ভব হয়। ডিটারজেন্টে থাকা রাসায়নিক নখকে দুর্বল করতে পারে। পানির সংস্পর্শ নখের ডিহাইড্রেশন এবং ভঙ্গুরতার কারণ হতে পারে।

নখের সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন
ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে নখ পরিষ্কার এবং শুকনো রাখুন। আক্রমনাত্মকভাবে কিউটিকল কাটা বা পিছনে ঠেলে দেওয়া এড়িয়ে চলুন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী