দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে যে ৫ সতর্কতা জরুরি

জীবনযাপন ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১০:৩০আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৩০

শীত বিদায় নিয়েছে বেশ কিছুদিন আগেই। ধীরে ধীরে বাড়ছে গরমের তীব্রতা। মাস দুয়েক পুরোপুরি বন্ধ থাকার পর এখন এসি চালুর সময় চলে এসেছে। তবে দীর্ঘদিন এসি বন্ধ থাকার পর পুনরায় চালু করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব নয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমান জানান, দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে যন্ত্রটির সঠিক রক্ষণাবেক্ষণের কোনও বিকল্প নেই। জেনে নিন এসি পুনরায় চালুর আগে কোন বিষয়গুলোর উপর  নজর দেওয়া জরুরি। 

 

  1. অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।
  2. যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে। 
  3. এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে  এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন। 
  4. বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়। 
  5. পুনরায় চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন। 

এসি বিস্ফোরণ বা দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ 

  • রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্বাচন করতে হবে।
  • দীর্ঘসময় এসি চালানো উচিত নয়। চালাতে হলে মাঝে কিছুক্ষণের বিরতি দিতে হবে।
  • ভালো ব্র্যান্ডের এসি কিনতে হবে নির্দিষ্ট শো রুম থেকে।
  • এসির আউটডোর ইউনিট এমন স্থানে রাখতে হবে যেন সেটা গাছ দিয়ে ঢাকা না থাকে। খোলামেলা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখবেন এসির বাইরের অংশ। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম