ইফতারে বানিয়ে ফেলুন হালিম

জীবনযাপন ডেস্ক
১৫ মার্চ ২০২৪, ২৩:৪৮আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২৩:৪৮

স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই হালিম বানিয়ে ফেলতে পারেন। ইফতারে পরিবেশন করুন ঘরে তৈরি হালিম। রেসিপি জেনে নিন। 

তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, আড়াই টেবিল চামচ হালিমের মসলা, আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিন। স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। ১ কেজি গরুর মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ১০ মিনিট পর মাংস থেকে পানি বের হয়ে গেলে আবারও নেড়ে দিন। ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন মাংস।

এরমধ্যে ১/৪ কাপ গম, আধা কাপ বুটের ডাল, কোয়ার্টার কাপ মুগ ডাল, কোয়ার্টার কাপ একসঙ্গে  ধুয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। একদম মিহি করার প্রয়োজন নেই। মাংস খানিকটা সেদ্ধ হলে চাল-ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে ৫ কাপ পানি দিয়ে দিন। ঘনঘন নাড়ুন। একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলুন। নামানোর আগে ২ টেবিল চামচ তেঁতুলের মাড় দিয়ে দিন। লেবু, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা ও আদা কুচি করে উপরে ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম