মচমচে বেগুনি বানানোর আসল কৌশল জানেন?

জীবনযাপন ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮:০০

ইফতার আয়োজনে বেগুনি একটি সাধারণ পদ। অনেকে অভিযোগ করেন যে বেগুনি বানানোর পর নেতিয়ে পড়ে। মচমচে ও ফুলকো বেগুনি তৈরির রয়েছে কিছু কৌশল। মচমচে বেগুনি তৈরির আসল কৌশল লুকানো থাকে বেসনের মিশ্রণে। এই মিশ্রণটি ঠিকঠাক তৈরি করতে পারলে বেগুনি যেমন ফুলে উঠবে ঝটপট, তেমনি মচমচেও থাকবে অনেকক্ষণ। আবার বেগুনির গায়ে বাড়তি তেলও লেগে থাকবে না।

প্রথমেই বেসন চেলে নিন। এতে বেসনের ভেতরে কোনও দানা থাকবে না। ২ কাপ বেসন চেলে ২ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। চালের গুঁড়া মেশালে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এবার ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ব্যাটার তৈরি করতে হবে সময় নিয়ে। উপকরণগুলো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে রুম তাপমাত্রার পানি মেশান। মিশ্রণটি খুব পাতলা যেমন হবে না, তেমনি খুব ঘনও হবে না। বেসনের গোলা মসৃণ হয়ে গেলে দেড় টেবিল চামচ কুসুম গরম রান্নার তেল মিশিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন বেসনের গোলা। 

বেগুন পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে তেলে ভেজে তুলুন। পরিবেশন করুন গরম গরম।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক