টিফিন বক্সের ভ্যাপসা গন্ধ দূর করার ৫ উপায়

জীবনযাপন ডেস্ক
২১ মে ২০২৪, ১৩:৫৩আপডেট : ২১ মে ২০২৪, ১৩:৫৩

অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা শিশুর স্কুলের টিফিন বক্স, খাবার খেয়েই এগুলো রেখে দেওয়া হয় বাসায় এসে পরিষ্কারের জন্য। দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে তাই এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় বক্সের ভেতরে। এই অস্বস্তিকর গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন।

  1. টিফিন বক্স পরিষ্কার করার পর আলুর টুকরো ভালো করে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আরও এক বার ধুয়ে নিন। গন্ধ দূর হবে। 
  2. দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। ১ টেবিল চামচ বেকিং সোডা পানিতে গুলে বক্সে রেখে দিন। ১০-১৫ মিনিট পর পরিষ্কার করে নিন ভালো করে।
  3. সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে লাঞ্চ বক্সে ঢেলে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ধুয়ে ফেলুন।   
  4. পানিতে কয়েক স্টিক দারুচিনি ফেটে ফুটিয়ে নিন। ফুটন্ত পানি ঢালুন বক্সে। ১৫ মিনিট অপেক্ষা করে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  5. লেবুর খোসাসহ পানি ফুটিয়ে ঢেলে দিন লাঞ্চ বক্সে। ১ ঘণ্টা অপেক্ষা করে তারপর পরিষ্কার করে ফেলুন।

জেনে নিন

  • লাঞ্চ শেষ করে পানি দিয়ে ধুয়ে তারপর রাখার চেষ্টা করুন বক্স। বাসায় এসে দ্রুত ডিশ ওয়াশিং সোপ দিয়ে পরিষ্কার করে ফেলুন।
  • পরিষ্কার করার পর আটকে রাখবেন না বক্স। খোলা অবস্থায় রেখে দিন বাতাসে।
  • সপ্তাহে অন্তত একবার লেবু, বেকিং সোডা কিংবা ভিনেগার দিয়ে পরিষ্কার করুন বক্স। সহজে ভ্যাপসা গন্ধ হবে না 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম