ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আয়োজন করেছে গ্রীষ্ম উৎসবের। উৎসব উপলক্ষে সকল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকছে। তপ্ত এই সময়ে ব্যবহারের জন্য আরামদায়ক সুতি কাপড়ের নানা ডিজাইনের কালেকশন থাকছে আয়োজনে। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদি পোশাকে গরম উপযোগী সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড় ব্যবহার করা হয়েছে। পোশাকগুলোতে উজ্জল রঙের পাশাপাশি প্রকৃতির বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে থাকছে চুন্দ্রি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।









