ঈদের পোশাক এনেছে ‘সারা’

জীবনযাপন ডেস্ক
০১ জুন ২০২৪, ১৩:২৯আপডেট : ০১ জুন ২০২৪, ১৩:২৯

ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল ঈদ উপলক্ষে এনেছে বর্ণিল আয়োজন। পোশাকের অলঙ্করণে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারিসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য। পোশাকের কাটিং ও প্যাটার্নে থাকছে বৈচিত্র্য। ঈদ উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে পোশাকের কাপড়ে রাখা হয়েছে কটন, ডবি, জ্যাকার্ড, বিভিন্ন ধরনের জর্জেট, প্রিন্টেড কটন, প্রিন্টেড জর্জেট, নিট, ডেনিম, স্যাটিন, টিস্যু ইত্যাদি।

সারার ঈদ পোশাক

পোশাকে আভিজাত্য ফুটিয়ে তুলতে বিভিন্ন ট্রেন্ড ও নানা রকমের টেক্সচারকে মোটিফ হিসেবে ব্যবহার হয়েছে। প্যাটার্নে থাকছে এ লাইন, ট্রাপিজি, ন্যারো কাট, ফিট অ্যান্ড ফ্লেয়ার, বিভিন্ন ধরনের সিলুইট প্যাটার্ন।  রঙের ক্ষেত্রে লাল, সবুজ, সি গ্রিন, নীল, ম্যাজেন্টা, কালো, সাদা, বাদামি, বেগুনি ও ল্যাভেন্ডারকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও বেশির ভাগ পোশাকে ভাইব্রেন্ট কালারের মাধ্যমে আভিজাত্য প্রকাশ করা হয়েছে এবারের ঈদ উল আজহা কালেকশনে।

ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা, কটি ইত্যাদি। মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল এথনিক কুর্তি, এথনিক টু পিস ও থ্রি পিস সেট, ফ্যাশন টপস, শার্ট, শাড়ি স্কার্ফ, টি শার্ট এবং ম্যাটার্নিটি ওয়্যারের  কালেকশন।

সারার ঈদ পোশাক

ঈদ আয়োজনে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, শার্ট-প্যান্ট সেট, টি শার্ট, পোলো শার্ট, নিমা সেট, কাতুয়া, ডেনিম প্যান্ট ইত্যাদি।
আর মেয়ে শিশুদের জন্য কুর্তি, ফ্রক সেট, থ্রি পিস, এথনিক থ্রি পিস ও টু পিস, লেহেঙ্গা, ফ্যাশন টপস, জাম্পস্যুট, নিমা সেট, সিঙ্গেল ফ্রক, ডুঙ্গারি, পোলো শার্ট, টি শার্ট, পার্টি ফ্রক, গার্লস প্যান্ট ইত্যাদি।

এছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও পোলো শার্টের মিনিমি। ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পুরো পরিবারের জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

সারার ঈদ পোশাক

সম্পূর্ণ পশ্চিমা ধাঁচের সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশনেও থাকছে ঈদের ছোঁয়া। ফিটেড টি শার্ট, ওভারসাইজড টি শার্ট, শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, শর্টস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, জগার্স, ফ্যাশন টপস, মিডি ড্রেস, পার্টি ওয়্যার, স্কার্ট, ওয়েস্টারর্ন সেট, পালাজো, জগার্স, ডেনিম প্যান্ট, কার্গো প্যান্ট, ক্রপ টপ, গাউন, বুট কাট প্যান্ট, বডিকন, কাফতান পাওয়া যাবে এখানে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম