যেসব কারণে ফ্রিজে দুর্গন্ধ হয়

জীবনযাপন ডেস্ক
০৯ জুন ২০২৪, ১০:১৩আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:১৩

অস্বাস্থ্যকর ফ্রিজ আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঘনঘন ফ্রিজে দুর্গন্ধ হলে তাই কারণ বের করা জরুরি। ফ্রিজে জীবাণুর আনাগোনা রুখতে ও ফ্রিজ সতেজ রাখতে নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে হবে। পাশাপাশি জেনে নেওয়া চাই কোন কোন কারণে ফ্রিজ অস্বাস্থ্যকর হয়ে পড়ে ও দুর্গন্ধের সৃষ্টি হয়। 

  1. খাবার রাখতে গিয়ে অসাবধানতায় পড়ে গেলে সেরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলা জরুরি। নাহলে কটু গন্ধ সৃষ্টি হয়ে ছড়িয়ে পড়তে পারে।
  2. অনেকদিনের বাসি খাবার ফ্রিজে রাখলে সেটা থেকে দুর্গন্ধ বের হতে পারে।
  3. ভালোভাবে ঢেকে না রাখলে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়ে, ফ্রিজও হয়ে পরে দুর্গন্ধময়। 
  4. নিয়মিত পরিষ্কার না করলে ফ্রিজ নোংরা হয়ে অপ্রীতিকর গন্ধ বের হতে পারে। 
  5. পেঁয়াজ বা রসুনের মতো তীব্র গন্ধযুক্ত খাবার ফ্রিজে রাখলে সেই গন্ধ ছড়িয়ে পড়তে পারে অন্যান্য খাবারে। 
  6. দুর্গন্ধ দূর করার জন্য আমরা অনেকেই বেকিং সোডা রাখি ফ্রিজে। তবে সেই বেকিং সোডার পাত্র নিয়মিত বদলে ফেলতে ভুলে যাই। মাসে অন্তত একবার পাত্রের বেকিং সোডা বদলে দেবেন। এতে দুর্গন্ধ হবে না ফ্রিজে।  
  7. যদি ফ্রিজারের ডিফ্রস্ট সিস্টেম সঠিকভাবে কাজ না করে, তবে দুর্গন্ধ হতে পারে ফ্রিজে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত