চলছে আর্কা ফ্যাশন উইক

জীবনযাপন ডেস্ক
১৫ জুন ২০২৪, ২৩:২১আপডেট : ১৫ জুন ২০২৪, ২৩:২১

বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও অনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী নিয়ে চলছে আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় আসরের আয়োজন। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে বসেছে ফ্যাশনের জমজমাট এই আসর। 

বিবি রাসেলের সঙ্গে তার নকশা করা পোশাকে মডেল।  ছবি- আয়োজক

আয়োজনের প্রথম দিনে আলোচিত মডেল হান্ট ‘ফেস অব বাংলাদেশ’এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরুষদের মধ্যে জারিফ শাবাব ও নারীদের ভেতর যৌথভাবে বিজয়ী হন আফরোজ হাসান ও আকলিমা আতিকা। মডেল হান্ট কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় রানওয়ে পরিচালক ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) তত্ত্বাবধানে। 

দ্বিতীয় দিন ‘টাঙ্গাইল তাঁত ভবিষ্যৎ বুনছে: সমসাময়িক ফ্যাশনে ঐতিহ্যের ভূমিকা’ সেমিনার দিয়ে শুরু হয় আয়োজন। এরপর বেশ কয়েক স্লটে ৮ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ডাই করা বাহারি পোশাক পরে হেঁটেছেন বিবি রাসেলের কিউরেট করা মডেলরা। আনিকিনি বাই হুমাইরা খানের হস্তশিল্পভিত্তিক পোশাক প্রদর্শিত হয়। আফসানা ফেরদৌসির নির্দেশনায় শিক্ষার্থীরা টাঙ্গাইল পোশাক প্রদর্শন করেন। তারা টাঙ্গাইল গিয়ে কাপড় কিনে এনে এই রানওয়ের পোশাকগুলো তৈরি করেন। এই স্লটের দ্বিতীয় অংশে ছিল আজিম উদ্দৌলার শো। পুরুষদের নানা নকশা ও কাটের পোশাক প্রদর্শিত হয় এই অংশে। 

আর্কা ফ্যাশন উইকের চতুর্থ দিনের আয়োজন। ছবি- আয়োজক

তৃতীয় দিনের আয়োজনে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। দ্য নিউ ভ্যানগার্ড: বাংলাদেশের আরএমজি সেক্টরে নেক্সট-জেন লিডারশিপের ক্ষমতায়ন’ ও ‘ফ্যাশন ফরোয়ার্ড: বাংলাদেশের ফ্যাশন শিক্ষার ভবিষ্যত গঠন’ শীর্ষক সেমিনারের পাশাপাশি ৪টি স্লটে ৮টি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। 

আয়োজনে রয়েছে মার্কেট প্লেসও। মূল হলটিতে ৮০ জন উদ্যোক্তা তাদের দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। চলছে টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পের ওপর এক নান্দনিক প্রদর্শনী। ডিজাইন ল্যাবে রয়েছে পোশাক ও ব্যাগ নিজস্ব ডিজাইন দিয়ে নকশা করে নেওয়ার সুযোগ। বিভিন্ন উপকরণের গয়নার পাশাপাশি পোশাকের উদ্যোক্তারা বেশিরভাগই তরুণ। 

আগামীকাল ১৬ জুন পর্দা নামবে এই আয়োজনের।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম