হাতের যত্নে একটু সময়

জীবনযাপন ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৯:৩০আপডেট : ১৭ জুন ২০২৪, ১৯:৩০

আজ দিনভর চলবে মাংস কাটাকাটি আর রান্না। মেহমানদের আপ্যায়ন, থালাবাটি ধোয়ার কাজেও হাত লাগাতে হবে। অতিরিক্ত পানি নাড়ার কারণে শুষ্ক হয়ে যেতে পারে হাতের ত্বক, ক্ষতিগ্রস্ত হতে পারে নখও। তাই দিন শেষে হাত দুটোর যত্নে একটু সময় বের করে নেওয়া জরুরি। হাতের যত্নে কিছু টিপস জেনে নিন।

  • রান্না বা গোছগাছের কাজ শেষ হলে হাত কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ চিনি ও অল্প পানি মিশিয়ে হাতের ত্বক ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ঈষদুষ্ণ পানিতে হাত ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগান। 
  • কলার সঙ্গে মধু মিশিয়ে কনুই পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে লাইট কোনও হ্যান্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও উপকার পাবেন।
  • ভিটামিন ই অয়েল নখে লাগান সময় নিয়ে।
  • অলিভ অয়েল গরম করে এর মধ্যে নখ ডুবিয়ে রাখলে নখের খসখসে ভাবটা চলে যাবে।
  • ১ চা চামচ লেবুর রসের সঙ্গে ৫ ফোঁটা গোলাপজল মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ডিমের কুসুমের সঙ্গে আমন্ড পাউডার ও মধু মেশান। মিশ্রণটি হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। 
  • অতিরিক্ত পানি নাড়া ও কাজ করার ফলে হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এজন্য মেনিকিওর করিয়ে নিতে পারেন ঈদের ব্যস্ততা শেষ হলেই। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম