এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?

নওরিন আক্তার
৩০ জুন ২০২৪, ১৬:১৮আপডেট : ৩০ জুন ২০২৪, ১৬:১৮

সকাল থেকেই ঝরছে বর্ষার বারিধারা। রিমঝিম বৃষ্টি উদযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভুনা খিচুড়ির নাম। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ কিংবা গরুর মাংস খাওয়ার জন্য যেন মনটা কেমন করে। বাড়িতে আয়োজন করতে ইচ্ছে না করলে খিচুড়ি খাওয়ার জন্য ঢুঁ মারতে পারেন বিভিন্ন রেস্টুরেন্টে। আবার হোম ডেলিভারির মাধ্যমে বাসায় এনেও খেতে পারেন ভুনা খিচুড়ি। 

নানু’স ফুড ফ্যাক্টরির খিচুড়ি। ছবি- লেখক

১। কুকার্স সেভেন
কাওরানবাজার এলাকাবাসীর কাছে সুপরিচিত এই নামটি। দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টটি পরিবেশন করে আসছে মজার সব খাবার। তবে সব খাবার ছাপিয়ে তাদের খিচুড়ির নামডাকটা একটু বেশিই। স্পেশাল হিলশা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা হবে গরু অথবা মুরগির মাংস। এছাড়া গরুর মাংস অথবা মুরগির মাংসের সঙ্গেও ভুনা খিচুড়ি খেতে পারবেন। রয়েছে স্পেশাল সবজি খিচুড়ি ও রূপচাঁদা খিচুড়ি। আশেপাশের এলাকাগুলোতে হোম ডেলিভারিও দিয়ে থাকে রেস্টুরেন্টটি। 

খিচুড়িজ এর খিচুড়ি। রেস্টুরেন্টটির ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি

২। খিচুড়িজ 
বাংলা মোটর ওভারব্রিজের উল্টো দিকে রুপায়ন টাওয়ারে এই রেস্টুরেন্টের অবস্থান। খিচুড়ির জন্য বিশেষায়িত এই রেস্টুরেন্টে নানা স্বাদের খিচুড়ি মিলবে। মাটন ভুনা খিচুড়ি, বিফ খিচুড়ি, চিকেন রোস্ট খিচুড়ির সাথে মিলবে আচার, ভর্তা, বোরহানিসহ আরও বেশ কিছু আইটেম।

৩। নানু’স ফুড ফ্যাক্টরি
রেস্টুরেন্টটিতে আপাতত গিয়ে খাওয়ার সুযোগ থাকছে না। তবে বসুন্ধরা আবাসিক এলাকায় হোম ডেলিভারি দিচ্ছে নানু'স ফুড ফ্যাক্টরি। এখানে বেশ কয়েক ধরনের খিচুড়ি রয়েছে। পছন্দ অনুযায়ী বিফ কষা, আলু দিয়ে মুরগির ঝোল, গরুর কালো ভুনা কিংবা ইলিশ দোপেঁয়াজা ও আচারি বেগুনের সঙ্গে পরিবেশন করা হয় আচারি খিচুড়ি। 

বাঙালিয়ানা ভোজের খিচুড়ি। ছবি- লেখক

৪। বাঙালিয়ানা ভোজ
বেশ কয়েকটি শাখা রয়েছে বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টের। এর সবগুলোতে গেলেই মিলবে খিচুড়ির গ্র্যান্ড প্ল্যাটার। এতে খিচুড়ি ও ডিম ভাজার পাশাপাশি মিলবে তিন ধরনের ভর্তা, বেগুন ভাজা, গরুর মাংসের কালা ভুনা, ফিরনি ও সালাদ। এছাড়া আস্ত মুরগির থালিসহ প্ল্যাটার নিলে চার জনের খিচুড়ির পাশাপাশি ডিম ভুনা ও সালাদ মিলবে। 

৫। প্রিমিয়াম সুইটস
যারা একটু পাতলা খিচুড়ি পছন্দ করেন, তাদের জন্য সেরা খিচুড়ি হতে পারে প্রিমিয়াম সুইটসের কালা ভুনা-আচারি খিচুড়ি। 

ভোজের খিচুড়ি। ছবি- লেখক

৬। ভোজ
সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি সংলগ্ন রোডে পাবেন ভোজ রেস্টুরেন্টটি। ভোজের আচারি খিচুড়ি খেতে দূরদূরান্ত থেকে ভিড় জমান ভোজনরসিকরা। টাটকা খিচুড়ি পরিবেশন করা হয় গরু, মুরগি অথবা খাসির মাংসের সঙ্গে। আরও আছে হাঁস ও ইলিশ খিচুড়ি। বেশ আয়োজন করেই পরিবেশন করা হয় এই খিচুড়ি। বড় কাচের বাটিতে সেদ্ধ ডিম ও পছন্দের আইটেমের সঙ্গে থাকে খিচুড়ি। সঙ্গে আলাদা বাটিতে সিরকায় ভেজানো গোল করে কাটা পেঁয়াজ, পুদিনা ও ধনেপাতার চাটনি ও লেবু পরিবেশন করা হয়। 

/এনএ/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম