যে ৮ কারণে শিশু কথা শোনে না

জীবনযাপন ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৬:৪০আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৬:৪০

সন্তানের অবাধ্য আচরণের কারণে হতাশায় ভোগেন অনেক বাবা-মা। কোনও নির্দেশ দিলে না শোনা, অতিরিক্ত জেদ দেখানো, চিৎকার-চেঁচামেচি করা বা শিশুর অবাধ্য আচরণ করার পেছনে কিছু কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতিতে ধৈর্য্য না হারিয়ে যোগাযোগ বাড়াতে হবে শিশুর সঙ্গে। বুঝতে হবে কেন শিশু এই ধরনের আচরণ করছে। কোনও কোনও সময় শাসন করলে উল্টো বিগড়ে যেতে পারে পরিস্থিতি। জেনে নিন কোন কোন কারণে শিশু অবাধ্য আচরণ করতে পারে। 

  1. শিশুরা স্বাভাবিকভাবেই চঞ্চল হয়। ফলে খুব সহজে তারা মনোযোগ হারিয়ে ফেলে। এতে বাবা-মায়ের নির্দেশ অনেক সময় তারা মানতে পারে না। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই কথা না শুনে একই কাজ করছে তারা কিংবা অন্য কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
  2. অতিরিক্ত স্ক্রিন টাইম দেওয়ার কারণেও শিশুরা অবাধ্য আচরণ করতে পারে। 
  3. বয়সের তুলনায় বাবা-মায়ের নির্দেশ কঠোর হলে সেটা তারা মানতে পারে না। 
  4. অনেক সময় শিশুরা স্বাধীনভাবে কাজ করতে চায়। ফলে বড়দের নির্দেশ বা আদেশ মানতে চায় না।
  5. তার প্রতি বাবা-মায়ের মনোযোগের অভাব আছে এমন মনে হলে মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য শিশু অবাধ্য আচরণ করতে পারে। 
  6. উদ্বেগ বা স্ট্রেস থেকেও শিশু অবাধ্য আচরণ করতে পারে।  
  7. ধারাবাহিকভাবে শিশুর দোষ ধরা বা বকাঝকা করার কারণে শিশু একগুঁয়ে হয়ে যেতে পারে।
  8. নির্দিষ্ট বয়সের শিশু বা টোডলার স্টেজের শিশুরা অবাধ্য আচরণ করতে পারে। এটি তাদের বেড়ে ওঠার স্বাভাবিক অংশ।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম