তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবউজ্জ্বল ইতিহাসের একটি। টাঙ্গাইল তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম পুরোনো কুটিরশিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয় এবং এই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইল তাঁত শিল্পের ব্যাপ্তি প্রসারিত হয়।
টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁতশিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও ঘ্রিন্দা এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যান এবং পরবর্তিতে সেখানে বসবাস শুরু করেন।
আগামী ২৩ আগস্ট ফ্যাশন হাউস বিশ্বরঙ এর সকল শোরুমে এবং বিশ্বরঙ অনলাইনে শুরু হচ্ছে তাঁত শাড়ির প্রদর্শনী 'তাঁতের মায়া।' এই প্রদর্শনীতে থাকছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির হরেক রকম ডিজাইনের আয়োজন। প্রদশনীতে কেনাকাটায় থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়।
তাঁতের শাড়ির প্রদর্শনীর সাথে থাকছে বিশ্বরঙের নিয়মিত আয়োজন শাড়ি, সালয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, গয়না, ব্যাগ, গৃহসজ্জা সমগ্রীসহ আরও অনেক কিছু।









