সহজপাচ্য ৩ স্যুপের রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১২:১২আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২:১২

হজমের সমস্যা দেখা দিলে সহজপাচ্য খাবার হিসেবে স্যুপ রাখতে পারেন ডায়েট লিস্টে। ওজন কমাতে চাইলেও স্বাস্থ্যকর এসব স্যুপ আপনাকে সহায়তা করবে। জেনে নিন তিন ধরনের স্যুপ কীভাবে বানাবেন। 

১। গাজর দিয়ে বানিয়ে নিতে পারেন স্যুপ। প্রেসার কুকারে তেল গরম করে আদা কুচি নেড়ে নিন। পেঁয়াজের স্লাইস দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। তিনটি গাজর কুচি দিয়ে নাড়ুন ২ মিনিট। আদা থেকে ঘ্রাণ বের হলে আড়াই কাপ পানি ও স্বাদ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিন। তিনটি সিটি হওয়ার পর নামিয়ে ছেঁকে নিন মিশ্রণটি। পানি আলাদা করে রেখে দেবেন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পুরোপুরি ঠান্ডা হলে মিশ্রণটি ব্লেন্ড করে নিন মিহি করে। বড় একটি কড়াইয়ে নিয়ে নিন গাজরের মিশ্রণ। ছেঁকে রাখা পানি দিয়ে সেদ্ধ করুন। গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিন। হয়ে গেলে নামিয়ে পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।  

২। লেবু, সবজি ও ধনেপাতার স্যুপ বানিয়ে খেতে পারেন। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে আদা কুচি পছন্দের কুচিয়ে রাখা সবজি দিয়ে দিন। ডাঁটাসহ ধনেপাতা দিয়ে দিন। স্বাদমতো লবণ দিয়ে হালকা নেড়ে সেদ্ধ করে নিন পানিতে। নামানোর আগে লেবু চিপে দিন। 

৩। স্বাস্থ্যকর চিকেন স্যুপ বানিয়ে ফেলতে পারেন সহজ রেসিপিতে। বাটিতে একটি ডিম ফেটিয়ে রাখুন। আরেকটি বাটিতে ৩ চা চামচ কর্ন ফ্লাওয়ার গুলে নিন ১/৩ কাপ পানি দিয়ে। চুলায় ৪ কাপ পানি দিয়ে ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস, গাজরের টুকরা, আদা-রসুন বাটা, লবণ, সয়াবিন তেল ও গোলমরিচের গুঁড়া দিন। মিডিয়াম লো আচে হাঁড়ি ঢেকে সেদ্ধ করুন ১৫ মিনিট। সেদ্ধ হয়ে গেলে পানি থেকে মাংস তুলে কুচি করে একই পানিতে দিয়ে দিন। সয় সস, চিলি সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। ১ মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিন। কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ আবারও একটু নেড়ে ধীরে ধীরে দিয়ে দিন। এক মিনিট পর ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। পেঁয়াজের কলি কুচি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। লেবুর রস দিয়ে নেড়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি