ছয় বছরে ‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১২ মার্চ ২০১৬, ১৮:০৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:০৬

ইন্দিরা গান্ধী-২

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু।

গওহর রিজভী  বলেন, ঢাকায় এই প্রতিষ্ঠানটি স্থাপনের মাধ্যমে ভারত সরকার দুই দেশের সংস্কৃতিচর্চায় বড় অবদান রাখছে। এদিকে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,  এই কেন্দ্র সব দিক থেকে দুই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

সাংস্কৃতিক পর্বে প্রথম পরিবেশনাটি ছিল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্র-শিক্ষকদের দলীয় গান। ভারতীয় ধ্রুপদী গায়ক সন্তোষ কুমার মিশ্র ও তার শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল চমৎকার কাওয়ালি গান। কেন্দ্রের নাচের শিক্ষক শংকরী মৃধা পরিবেশন করেন ভরতনাট্যম। সব শেষে ছিল কেন্দ্রের মণিপুরি নাচের শিক্ষক ওয়ার্দা রিহাব ও তার শিক্ষার্থীদের পরিবেশনায় ‘লেইচেন’শীর্ষক মণিপুরি নাচ।

ইন্দিরা গান্ধী-৩

ইন্দিরা গান্ধী-৪

ইন্দিরা গান্ধী-৫

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
সর্বাধিক পঠিত
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ