তাল থেকে রস বের করার ৩ সহজ পদ্ধতি

জীবনযাপন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫

বাজারে পাওয়া যাচ্ছে তাল। তালের পিঠা-পায়েস খেতে ভীষণ সুস্বাদু হলেও তাল থেকে রস বের করাটা বেশ সময়সাপেক্ষ। কয়েকটি কৌশল জানা থাকলে তাল থেকে রস বের করার ঝক্কি কমবে অনেকটাই। জেনে নিন তালের রস বের করার কয়েকটি সহজ পদ্ধতি। 

১। তালের খোসা ছাড়িয়ে আঁটিগুলো আলাদা করে নিন। এরপর কাঁচি দিয়ে আঁশগুলো কেটে আলাদা একটি বাটিতে রাখুন। আঁশগুলোতে পানি দিন ২ থেকে ৩ কাপ। এবার কচলে কচলে রস বের করুন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রস বেরিয়ে যাবে। এরপর একটি নেটের কাপড়ের সাহায্যে ছেঁকে আঁশগুলো আলাদা করে ফেলুন। 

২। তালের খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। খুব অল্প পানি ছিটিয়ে গ্রেটারের সাহায্যে রস বের করুন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন যেন বাড়তি আঁশ না থাকে রসে। 

৩। তালের আঁটি পানিতে ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে স্টিলের ছাঁকনির উপর ঘষে রস বের করে নিন। 

জেনে নিন

  • একটি পাতলা কাপড়ে মুড়ে উপর থেকে ঝুলিয়ে রাখুন তালের রস, এতে তিতা স্বাদ চলে যাবে।
  • বছরজুড়ে তাল খেতে চাইলে একটি মুখবন্ধ বাটিতে রস ডিপ ফ্রিজে রেখে দিন। যখন ইচ্ছে বের করে বানিয়ে খান পিঠা কিংবা পায়েস।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম