তেল চিটচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কারের ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩

রান্নাঘরের গুমোট ভাব কমায় এক্সজস্ট ফ্যান। তবে নিয়মিত চলতে চলতে তেল চিটচিটে হয়ে পড়ে এই ফ্যান। আঠালো ও তৈলাক্ত হয়ে গেলে ধীর গতিসম্পন্ন হয়ে পড়ে এটি। খুব সহজেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন এক্সজস্ট ফ্যান। জেনে নিন টিপস। 

  1. প্রথমে ফ্যানের পার্টগুলো খুলে আলাদা করে নিন। উপরের গোলাকার অংশ ঘুরিয়ে খোলা যাবে। সামনের দিকে সামান্য টান দিলে মূল অংশ খুলে আসবে। কাপড়ে তার্পিন তেল অথবা কেরোসিন তেল নিয়ে ফ্যানের আঠালো ময়লার উপর লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধারালো চামচ দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলুন ময়লা। শেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে জায়গা মতো লাগিয়ে নিন ফ্যান।
  2. আরও একটি উপায়ে তেলতেলে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করতে পারেন। একটি গামলায় পর্যাপ্ত ফুটন্ত গরম পানি নিন। ১ চা চামচ লবণ, ২ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ কাপড় ধোয়ার পাউডার মিশিয়ে নিন। এতে ডুবিয়ে রাখুন এক্সজস্ট ফ্যানের পার্টগুলো। কিছুক্ষণ পর স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।
     
  3. নিয়মিত পাখা পরিষ্কার করে নিলে কিন্তু অতিরিক্ত ময়লা হবে না ফ্যান। এতে ফ্যান খোলার ঝামেলাতেও যাওয়া লাগবে না। নন-অ্যালকোহলিক স্প্রে পাওয়া যায় বাজারে। এগুলো স্প্রে করে ৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারেন এক্সজস্ট ফ্যান। 
  4. ফ্যান না খুলে পরিষ্কারের আরও একটি পদ্ধতি রয়েছে। এজন্য ২ টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, ২ টেবিল চামচ ভিনেগার ও কয়েক ফোঁটা স্যাভলন এক কাপ পানিতে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার ওই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলো স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করুন। দুই মিনিট পর ঘষে ঘষে পরিষ্কার করুন। 
  5. এক্সজস্ট ফ্যানে খুব বেশি তেল-ময়লা জমে গেলে কস্টিক রসায়ন স্প্রে করতে পারেন। তারপর জায়গাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। প্রয়োজন হলে ছুরি বা ব্লেড দিয়েও ঘষতে পারবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক