জেনে নিন মতিচুর লাড্ডু বানানোর রেসিপি

জীবনযাপন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫

উৎসব-পার্বণের পাশাপাশি ঘরে অতিথি আসা উপলক্ষেও লাড্ডু বানিয়ে নিতে পারেন। সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন মতিচুর লাড্ডু? জেনে নিন রেসিপি। 

এক কাপের একটু বেশি ছোলার ডাল তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন পানিতে। এরপর পানি ঝরিয়ে ব্লেন্ডারে পিষে নিন। বাড়তি কোনও ধরনের পানি দেবেন না। একেবারে মিহি পেস্টের প্রয়োজন নেই। কিছুটা দানাদার রাখুন। এই মিশ্রণে যোগ করুন আধা চা চামচের একটু কম বেকিং পাউডার ও সামান্য লবণ। ভালো করে মেখে নিন ডালের মিশ্রণ। অল্প অল্প মিশ্রণ হাতের তালুতে নিয়ে ছোট আকৃতির পাতলা বড়া বানিয়ে তেলে ভেজে নিন। সময় নিয়ে দুই দিক উল্টে পাল্টে ভাজবেন যেন ডাল ঠিক মতো সেদ্ধ হয়। বড়াগুলো উঠিয়ে ঠান্ডা করুন। এরপর হাত দিয়ে ভেঙে গ্রিন্ড করে নিন। দানাদার একটি মিশ্রণ তৈরি হবে।

সুগার সিরাপ তৈরির জন্য একটি হাঁড়িতে ২ কাপ চিনি, সামান্য এলাচ গুঁড়া ও জর্দার রঙ নিন। ১ কাপ পানি মিশিয়ে চুলায় বসিয়ে দিন। বলক চলে আসলে গ্রিন্ড করে রাখা বড়ার গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে আসলে জ্বাল আরও কমিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। ১ চা চামচ ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন।  

মিশ্রণটি ঠান্ডা হলে বাদাম কুচি মিশিয়ে নিন। হাতে ঘি মেখে গোল করে তৈরি করে নিন মজাদার লাড্ডু। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম