বাজার থেকে কিনে এনে পানিতে রাখুন এই শাকের ডাঁটা

জীবনযাপন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫

বারান্দায় বা জানালার পাশে কিছুটা জায়গা থাকলে সারা বছর তাজা শাক খেতে পারবেন সহজেই। বাজার থেকে কলমি শাকের আঁটি কিনে এনে ডাঁটাগুলো ফেলে না দিয়ে লাগিয়ে নিন টবে। কিছুদিনের মধ্যেই নতুন পাতায় ভরে উঠবে টব। দুই পদ্ধতিতে কলমি শাক চাষ করতে পারেন।

কলমি শাক পানিতে হয় খুব সহজেই। এজন্য শাকগুলো ছিঁড়ে ডাঁটা আলাদা করুন। একদম টেনে ছিঁড়বেন না। পাতার নিচে অল্প খানিকটা ডাঁটা রেখে দেবেন। একটি প্লাস্টিকের বোতলের উপরের অংশ কেটে নিন। নিচের চওড়া অংশে পানি দিয়ে শাকের ডাঁটাগুলো বসিয়ে দিন। ছায়াযুক্ত স্থানে রাখুন। খুব দ্রুত শিকড় বের হয়ে যাবে। এরপর গজাতে শুরু করবে নতুন পাতা। মাত্র কয়েকদিনের মধ্যেই দেখবে পাতায় পাতায় ভরে উঠেছে টব।

চাইলে মাটিতেও লাগাতে পারেন কলমি শাক। এজন্য পানিতে রেখে শিকড় বের হওয়ার পর বুনে দিতে পারেন মাটিতে। আবার সরাসরি মাটিতেও পুঁতে দেওয়া যায়। গাছ বড় হওয়া শুরু করলে প্রতিদিন কিছুক্ষণ রোদে রাখুন।

টিপস

  • পানিতে রাখলে দুই বা তিন দিনে একবার পানি বদলে দেবেন।
  • পানির মধ্যে যেন পাতা ডুবে না থাকে। এতে পাতা পচে যেতে পারে।
  • নতুন গাছ কড়া রোদে রাখবেন না। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা