৫টি সাধারণ টিপস মেনে কলা দীর্ঘদিন সতেজ রাখতে পারেন

জীবনযাপন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

সুস্থ থাকতে চাইলে নিয়মিত কলা খাওয়া জরুরি। সহজলভ্য ও সারা বছর পাওয়া যাওয়া এই ফল অবশ্য একবারে বেশি করে কিনলে খুব দ্রুত পচে যায়। কয়েকটি সাধারণ উপায় মেনে কলা বেশ কয়েকদিন পর্যন্ত সতেজ রাখতে পারেন। 

  1. কলার কাণ্ড থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়ে দ্রুত পাকে কলা। তাই প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে রাখুন। 
  2. কলা কিনে এনে কাউন্টার টপে রেখে দেবেন না। কলার উপরের অংশে বেঁধে রান্নাঘরের কোথাও ঝুলিয়ে রাখুন। ঝুলিয়ে রাখলে কলা ধীরে ধীরে পাকে। এর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গাছ থেকে কলা পেড়ে নিয়ে আসার পর থেকেই তা দ্রুত পাকতে থাকে। কলার কাণ্ডে থাকা ইথিলিন গ্যাস নির্গত হওয়ার কারণে এমনটা হয়। কিন্তু বাসায় কলা এনে   হুকের সাথে ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস ধীরে নির্গত হয়, সে কারণে কলা পাকে ধীরে।
  3. অন্যান্য ফল কিংবা সবজির সাথে কলা সংরক্ষণ করবেন না। আপেল এবং টমেটোর মতো ফল ইথিলিন গ্যাস নির্গত করে, যা পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এগুলো আলাদাভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত কলা ভালো থাকবে। 
  4. ফ্রিজে রাখবেন না পাকা কলা। ঠান্ডা তাপমাত্রা কলাকে দ্রুত নষ্ট করে দিতে পারে। ঘরের তাপমাত্রায় শুকনো জায়গায়ই এই  ফল রেখে দেওয়া ভালো।
  5. অতিরিক্ত পাকা কলা কিনবেন না। কলা বাছাই করার সময় দাগ ছাড়া সামান্য সবুজ বা একটু শক্ত কলা বেছে নিন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর