ইন্টারমিটেন্ট ফাস্টিং কী জানেন?

জীবনযাপন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩১ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩১

ডায়েট বলতে আমরা সাধারণত বুঝি খাদ্য তালিকায় কী রাখবো। কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনি কখন খাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। দিন কিংবা রাতের একটি নির্দিষ্ট সময় ক্যালরি গ্রহণ থেকে বিরত থাকাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ওজন কমাতে এই ফাস্টিং বেশ কার্যকর ও নিরাপদ উপায়। আপনি যদি সুস্থ থাকেন, তবে এই ফাস্টিংয়ের মাধ্যমে ওজন ঝরিয়ে ফেলতেই পারেন। প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট সময়ের জন্য না খেয়ে জন কমানোর এই উপায় বিজ্ঞানসম্মত। খাওয়ার সময়টাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেললে ক্যালরি গ্রহণের পরিমাণ এমনিতেই কমে আসে, যার ফলে ওজন কমে।

কীভাবে করবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং
চব্বিশ ঘণ্টার ভেতর আট, দশ, বারো বা চৌদ্দ ঘণ্টা আপনি কোনও ক্যালরি গ্রহণ না করে থাকতে পারেন। সারা দিনের কিছুটা সময় না খেয়ে থাকা কিংবা সারা সপ্তাহের কয়েকটি দিন উপবাস থাকা দুটোই বেশ কার্যকর। সপ্তাহে পাঁচ দিন স্বাভাবিক খাবার খেতে পারেন এবং সপ্তাহে দুই দিন উপবাস করতে পারেন। এতে ওজন কমতে শুরু করে দ্রুত। কারণ নির্দিষ্ট সময় খাবার না খেলে শরীর তার চিনির ভাণ্ডার পোড়াতে শুরু করে। পাশাপাশি চর্বিও ক্ষয় হতে শুরু করে। 

ইন্টারমিটেন্ট ফাস্টিং কি শুধু ওজনই কমায়? 
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা বলছে; ইন্টারমিটেন্ট ফাস্টিং কেবল ওজন কমাতেই সাহায্য করে না, আরও নানা ধরনের উপকারিতা রয়েছে এর। ডায়াবেটিস, হৃদরোগ, বয়স-সম্পর্কিত নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার, এমনকি প্রদাহজনক অন্ত্রের রোগ এবং অনেক ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধেও কার্যকর এই ফাস্টিং। 

জেনে নিন

  • শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ থাকলেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। শরীরে অন্য কোনও রোগ থাকলে বা দীর্ঘমেয়াদি কোনও রোগে ভুগলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  
  • যে সময়ে খাবার গ্রহণ করবেন সে সময়েও সচেতনতা জরুরি। নির্দিষ্ট সময় না খেয়ে থাকছেন বলে অতিরিক্ত খেয়ে ফেলবেন না অন্য সময়ে। 
  • খাদ্য তালিকায় হোল গ্রেইন, শাকসবজি, ফল, ডিম, দুধ রাখবেন। নাহলে দুর্বল হয়ে যেতে পারেন। 
  • ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের পাশাপাশি শরীরচর্চাও জরুরি। তবে না খেয়ে থাকা অবস্থায় ব্যায়াম করবেন না। বিশেষ করে সারারাত না খেয়ে থেকে সকালে খালি পেটেই জিমে চলে যাবেন না। 
  • ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সময় পানি খেতে পারবেন। 


তথ্যসূত্র: জন হপকিন্স মেডিসিন এবং মায়ো ক্লিনিক 

/এনএ/
সম্পর্কিত
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বশেষ খবর
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
গিলকে ধরতে ছুটছেন কোহলি
গিলকে ধরতে ছুটছেন কোহলি
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো