কফি ব্যবহার করা যায় এই ১০ উপায়ে

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৭:৩০ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:০৩

আজ কফি দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। কফি যে কেবল ক্লান্তি দূর করতে পারে সেটাই নয়। এর রয়েছে বহুবিধ ব্যবহারও। এটি যেমন গৃহস্থালি কাজে ব্যবহার করতে পারেন, তেমনি রূপচর্চাতেও নানাভাবে ব্যবহার করা যায় কফি।

  1. কফি তৈরি করার পর যে গুঁড়ো পড়ে থাকে, তা নাইট্রোজেনের মতো বেশ কিছু পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। গোলাপ, ক্যামেলিয়া, পাতাবাহারের মতো অনেক গাছের সার হিসেবে এই ব্যবহৃত কফি খুবই উপকারী। কফি বানানোর পর টবের মাটির উপর ছড়িয়ে দিন কফি।
  2. ত্বক উজ্জ্বল করতে পারে কফি। ফেস প্যাক বানাতে ১ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ চা চামচ টক দই মেশান। ভালো করে নেড়ে মিহি পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  3. প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম করতে পারে কফি। এজন্য এক কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ কফি গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি গোসল করার ৪০ মিনিট আগে চুলে লাগাবেন। শ্যাম্পু শেষে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নেবেন চুল।
  4. রান্না করার পর অনেক সময় হাতে থেকে যায় গন্ধ, সাবানে যা দূর হয় না। সিঙ্কের পাশে রেখে দিন ব্যবহার করা কফির গুঁড়া। হাত ধোয়ার সময় স্ক্রাবের মতো সেটা ব্যবহার করুন। মাছ, পেঁয়াজ, রসুন, যেকোনও কি‌ছুর গন্ধ দূর হয়ে যাবে, পাশাপাশি হাত হবে নরম। 
  5. নানারকম খাবার রাখার ফলে ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে পারে কফি। একটি কৌটোর ভেতর খানিকটা কফির গুঁড়া রেখে ঢাকনায় কয়েকটি ছিদ্র করে ফ্রিজে রেখে দিন। কফি গন্ধ শুষে নেবে।
  6. চোখের নিচের ফোলাভাব দূর করতে কফি লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  7. কাঠের আসবাব থেকে দাগ দূর করতে সামান্য কফি ঘষে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  8. স্টেইনলেস স্টিলের বাসন ঝকঝকে করতে সাবান পানির সঙ্গে সামান্য কফি মিশিয়ে নিন।
  9. কাপড়ে বা পুরনো মোজার ভেতর কফির গুঁড়া ভরে, মুখে বেঁধে জুতার ভেতর রেখে দিলে গন্ধ চলে যাবে। পুরনো আলমারি বা ট্রাঙ্কের গন্ধ দূর করতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
  10. সামান্য নারকেল তেলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহ্বান
জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহ্বান
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন