টুথপেস্ট দিয়ে করা যায় ঘরের এই ১০ কাজ

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ১৯:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:১৪

দাঁত পরিষ্কারের পাশাপাশি আরও নানা কাজে ব্যবহার করা যায় টুথপেস্ট। এটি দিয়ে যেমন জুতা পরিষ্কার করা যায়, তেমনি কাপড়ের দাগ দূর করতে কিংবা হাতের দুর্গন্ধ দূর করতেও এর জুড়ি নেই। জেনে নিন টুথপেস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। 

  1. বৃষ্টির দিন রাস্তায় বের হলে জুতায় কাদা লাগবেই। জুতার কাদা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতায় লাগিয়ে নিন পেস্ট। তারপর শুকনা ও নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতাও।
  2. হঠাৎ কাপড়ে কলমের দাগ লেগে গেছে? দুশ্চিন্তার কিছু নেই। টুথপেস্টের সাহায্যে তুলে ফেলুন চট করে। দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ। দাগ উঠে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন কাপড়। লিপস্টিকের দাগও দূর করতে পারবেন একইভাবে। 
  3. বাড়িতে শিশু থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়ালে লাগিয়ে নিন। তারপর শুকনা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
  4. কাপ বা মগ থেকে চা বা কফির দাগ উঠতে চাইছে না? কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
  5. পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তারপর ধীরে ধীরে ঘষুন রূপার গয়না। পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে চকচকে হয়ে যাবে গয়না।
  6. বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না। 
  7. স্পঞ্জে টুথপেস্ট নিয়ে সিঙ্ক ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝকঝকে হওয়ার পাশাপাশি দুর্গন্ধও দূর হবে।
  8. ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি।
  9. কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।
  10. কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম